সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাল ধোয়ার পানি হতে পারে ত্বক ও চুলের প্রাকৃতিক সমাধান

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
চাল ধোয়ার পানি হতে পারে ত্বক ও চুলের প্রাকৃতিক সমাধান

আমাদের দৈনন্দিন জীবনে চাল ধোয়ার পর যে পানি অবশিষ্ট থাকে, তা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই চালের পানি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান, ভিটামিন বি ও ই, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট—যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী।

ভাতের মাড়ের ব্যবহার আমরা অনেকেই জানি, কিন্তু চাল ধোয়ার পানিও যে সমান কার্যকর, তা অনেকের অজানা। সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করলে এটি হতে পারে প্রাকৃতিক বিউটি কেয়ারের সহজ সমাধান।

ত্বকের জন্য চালের পানির উপকারিতা ১. ত্বক প্রশমিত করে চালের পানিতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জ্বালাপোড়া ও লালচেভাব কমাতে সহায়তা করে। সংবেদনশীল ত্বকের জন্য এটি একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে।

২. ত্বক পরিষ্কার রাখে চালের পানি প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করে। এটি ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

৩. বার্ধক্য প্রক্রিয়া ধীর করে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে বলিরেখা ও বয়সের ছাপ কমাতে ভূমিকা রাখতে পারে।

৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ভিটামিন বি, ই এবং ফলিক অ্যাসিড ত্বকের পুষ্টি জোগায়, ফলে ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

চালের পানি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি চুলের গোড়া মজবুত করে, রুক্ষতা কমায় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। নিয়মিত ব্যবহার করলে চুল আরও নরম ও শক্তিশালী হতে পারে।

চালের পানি ব্যবহার করার নিয়ম

চালের পানি একটি বোতলে সংরক্ষণ করে প্রতিদিন তুলোর সাহায্যে মুখে লাগান। হালকা ম্যাসাজ করে শুকাতে দিন। এটি ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখবে।

চালের পানি মুলতানি মাটি, মধু বা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক।

শ্যাম্পু করার পর চালের পানি চুলে লাগিয়ে ৫–১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল হবে মসৃণ ও ঝলমলে।

চালের পানি তৈরির সহজ পদ্ধতি ১. এক কাপ চাল ভালোভাবে ধুয়ে নিন। ২. দুই কাপ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ৩. এরপর চালটি ফুটিয়ে নিন। ৪. চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে পানি ছেঁকে আলাদা করুন।

এই পানি একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখলে ২–৩ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।

চালের পানি একটি সহজলভ্য, কম খরচের এবং প্রাকৃতিক উপায়, যা ত্বক ও চুলের যত্নে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিদিনের রান্নাঘরের উপাদান দিয়েই আপনি পেতে পারেন স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক এবং মজবুত চুল। তাই এখন থেকে চাল ধোয়ার পানি ফেলে না দিয়ে ব্যবহার করুন সৌন্দর্যচর্চায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X