সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও

ছুটির দিনের ডিনারে যদি একটু ভিন্নতা আনতে চান, তাহলে ইলিশ পোলাও হতে পারে দারুণ পছন্দ। বর্তমানে বাজারে বড় আকারের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, যা দিয়ে সহজেই তৈরি করা যায় মুখরোচক এই ঐতিহ্যবাহী পদ। পরিবার বা অতিথিদের জন্য বিশেষ কিছু রান্না করতে চাইলে আজই জেনে নিন ইলিশ পোলাওয়ের সহজ রেসিপি।

উপকরণ পোলাও-এর চাল ৫০০ গ্রাম, ইলিশ মাছ ১২ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরো, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা ৩/৪ কাপ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ১০টি, চিনি ১ চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে করবেন দু’টি বড় ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে মাঝের অংশের টুকরোগুলো আলাদা করুন। এবার মাছের টুকরোর সঙ্গে আদা বাটা, রসুন বাটা, লবণ ও টকদই মেখে অন্তত ১৫ মিনিট মেরিনেট করে রাখুন।

একটি পাত্রে তেল গরম করে দারুচিনি ও এলাচ দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মসলা কষান। মসলা কষানো হলে মেরিনেট করা মাছ দিন এবং ঢেকে কম আঁচে প্রায় ২০ মিনিট রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাছ নামিয়ে আলাদা করে রাখুন।

অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ স্লাইস সোনালি করে ভেজে বেরেস্তা তৈরি করুন। বেরেস্তা তুলে রেখে সেই তেলে চাল দিয়ে হালকা ভেজে নিন।

এবার চালের মধ্যে মাছের মসলা দিন। সঙ্গে প্রয়োজনীয় পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট দমে রাখুন।

একটি বড় পাত্রে প্রথমে পোলাও, তার ওপর মাছ বিছিয়ে আবার পোলাও দিন। ঢেকে ১০ মিনিট রেখে পরিবেশন করুন। ওপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম ইলিশ পোলাও পরিবেশন করুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X