সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আপনি কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? ঘরোয়া উপায়ে মিলবে দ্রুত আরাম

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
গ্যাস্ট্রিকের সমস্যায় ঘরোয়া উপায়ে মিলবে দ্রুত আরাম

অনেকেরই নিয়মিত বুকজ্বালা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটব্যথা, ক্ষুধামন্দা কিংবা অল্প খেলেই ভরাপেট অনুভূতির মতো সমস্যায় ভোগেন। কখনো অতিরিক্ত তেল-মসলা যুক্ত খাবার, আবার কখনো দীর্ঘ সময় না খেয়ে থাকলেও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। পিঠে ও বুকে ব্যথাও এই সমস্যার সাধারণ লক্ষণ।

তবে আশার কথা হলো—এই সমস্যার সমাধান ঘরোয়া উপায়েই সম্ভব। নিয়মিত কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

দারুচিনি দারুচিনি একটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম ও খাদ্য শোষণ প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। পাকস্থলীর নালীর সংক্রমণ কমাতে দারুচিনির চা পান করা উপকারী।

জিরা জিরা বীজ অ্যাসিড প্রতিরোধী হিসেবে পরিচিত। এটি হজমে সহায়তা করে এবং পাকস্থলীর ব্যথা কমায়। ভাজা জিরা গুঁড়া করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে অথবা এক কাপ গরম পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে খাবারের পর পান করতে পারেন।

তুলসী পাতা তুলসী পাতার রয়েছে প্রাকৃতিক ঔষধি গুণ। তুলসী পাতা থেঁতলে মধুর সঙ্গে মিশিয়ে খেলে কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমতে শুরু করে।

আপেল সাইডার ভিনেগার এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে খালি পেটে পান করলে পেটে গ্যাস জমার প্রবণতা কমে।

আনারস আনারস প্রাকৃতিকভাবে খাবার ভেঙে হজম প্রক্রিয়াকে সহজ করে। নিয়মিত পরিমিত আনারস খেলে হজমশক্তি বাড়ে।

ঠাণ্ডা দুধ দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে বাধা দেয়। অ্যাসিডিটি হলে এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করলে দ্রুত আরাম পাওয়া যায়।

পানি পান পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। তবে খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করলে হজম প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়।

অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে পরিমিত খাবার খাওয়া, কম তেল-মসলা ব্যবহার করা এবং দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলা প্রয়োজন। কুমড়া, মূলা, পেঁয়াজ, মরিচ, নারিকেল, গরুর মাংসসহ অতিরিক্ত রিচ ফুড কম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X