সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলেট, স্যান্ডউইচ বা টোস্ট বহু বাড়িতেই নিয়মিত খাবার। বাজারে এখন সাদা পাউরুটি, ব্রাউন ব্রেড, মিল্ক ব্রেড, মাল্টিগ্রেইন ব্রেড—নানান বিকল্প পাওয়া যায়।

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলেট, স্যান্ডউইচ বা টোস্ট বহু বাড়িতেই নিয়মিত খাবার। বাজারে এখন সাদা পাউরুটি, ব্রাউন ব্রেড, মিল্ক ব্রেড, মাল্টিগ্রেইন ব্রেড—নানান বিকল্প পাওয়া যায়।

মাল্টিগ্রেইন পাউরুটি

‘মাল্টিগ্রেইন’ শব্দটি শুনলেই মনে হয় এতে নানা ধরনের শস্য আছে, তাই নিশ্চয়ই ভালো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাল্টিগ্রেইন মানেই যে তা গোটা শস্য দিয়ে তৈরি—এমন নয়। অনেক সময় এতে মূল উপাদান হিসেবে থাকে পরিশোধিত ময়দা, আর ওপরে সামান্য কিছু দানা বা শস্য যোগ করা হয় শুধু দেখানোর জন্য।

এমনকি রুটি বাদামি দেখাতে ক্যারামেল রং বা গুড়জাতীয় চিনি ব্যবহার করা হয়।

তাই কেনার আগে অবশ্যই প্যাকেটের উপাদান তালিকা পড়ুন।

সাদা পাউরুটি

সাদা পাউরুটি তৈরি হয় পরিশোধিত ময়দা দিয়ে। এতে ফাইবারসহ বেশিরভাগ পুষ্টিগুণ প্রক্রিয়াজাতকরণের সময়ই নষ্ট হয়ে যায়। এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

পুষ্টিবিদদের ভাষায়, সাদা পাউরুটি মূলত ‘খালি ক্যালোরি’—পেট ভরায়, কিন্তু শরীরকে তেমন পুষ্টি দেয় না।

সাওয়ারডো

পাউরুটি খেতে ভালোবাসেন কিন্তু স্বাস্থ্য নিয়েও ভাবছেন? তাহলে সাওয়ারডো হতে পারে ভালো বিকল্প। এই পাউরুটি তৈরি হয় প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায়। এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এটি ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।

যাদের পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা আছে, তাদের জন্য সাওয়ারডো তুলনামূলকভাবে সহজপাচ্য হতে পারে।

অঙ্কুরিত শস্যের পাউরুটি

অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি পাউরুটি পুষ্টিগুণে ভরপুর। শস্য অঙ্কুরিত হলে তার ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেড়ে যায় এবং শরীর সহজে তা শোষণ করতে পারে। এতে সাধারণ রুটির তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান বা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।

পাউরুটি কেনার সময় লক্ষণীয়

শতভাগ হোল গ্রেইন বা ১০০% হোল হুইট লেখা আছে কিনা দেখুন। শুধু ব্রাউন বা মাল্টিগ্রেইন লেখা থাকলেই হবে না।

প্রতি স্লাইসে চিনি ২ গ্রামের কম কিনা দেখুন। অনেক ব্রেডেই অপ্রয়োজনীয় চিনি যোগ করা থাকে। প্রতি স্লাইসে অন্তত ৩–৫ গ্রাম ফাইবার থাকা ভালো। ফাইবার হজম ভালো রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। সবশেষে বলা যায়, সব পাউরুটি এক রকম নয়। শুধু রং বা নাম দেখে নয়, উপাদান দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিক পাউরুটি বেছে নেওয়া আপনার ওজন, রক্তে শর্করা এবং হজম—সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ছোট্ট এই সচেতনতা ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

সূত্র : আজতক বাংলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X