সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছানার বিকল্পে সুজি, রসগোল্লায় নতুনত্ব

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
মজাদার সুজির রসগোল্লা। ছবি: সংগৃহীত

যাঁদের কাছে ছানার রসগোল্লা বানাতে একটু ঝামেলা মনে হয় অথবা একটু সময়সাপেক্ষ মনে হয়, তাঁরা এই সুজির রসগোল্লাটা বানাতে পারেন। এটা বানানো খুবই সহজ এবং সময়ও কম লাগে। তা ছাড়া এই রসগোল্লাও কিন্তু স্পাঞ্জি হয়। কিন্তু ছানার রসগোল্লার মতো অতটা স্পাঞ্জি হয় না, তবে খেতে ভীষণ মজার। তা ছাড়া এই রসগোল্লার একটা নিজস্ব স্বাদ আছে। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন সুজির রসগোল্লা।

উপকরণ

১. সুজি ১/২ কাপ ২. দুধ ১/২ লিটার ৩. ঘি এক টেবিল চামচ ৪. চিনি পরিমাণ মতো ৫. এলাচ চারটি

প্রস্তুত প্রণালি

প্রথমে চুলায় অল্প আঁচে একটি প্যানে দুধ দিয়ে দিন। এরপর দুধের বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। দুধে বলক চলে এলে এর মধ্যে ঘি এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে দিন। এরপর এগুলো এক মিনিটের মতো নেড়ে নিন। এরপর এর মধ্য দিয়ে দিন সুজি। আর সুজিটা ঢালতে ঢালতে এটা নাড়তে থাকুন। চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকুন। এরপর যখন এটা একটা ডো-এর মতো হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিন। চুলায় একটি হাঁড়িতে দুই কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে জ্বাল দিন। এরপর এর মধ্যে এলাচগুলো দিয়ে দিন। চিনিটা গলে পানিটা ফুটতে শুরু হলে চুলার আঁচ একদম কমিয়ে দিন। হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে সুজির ডো নিয়ে মিষ্টির আকার করে নিন। এরপর মিষ্টিগুলোকে চিনির সিরায় দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিন। একটা ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট জ্বাল করুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার সুজির রসগোল্লা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X