সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মজাদার গরু-খাসির তেহারি রান্নার নিয়ম

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
মজাদার গরু-খাসির তেহারি

পোলাও বা বিরিয়ানি অনেকেই রান্না করেন, তবে ঘরোয়া স্বাদে মসলাদার তেহারির আবেদন আলাদা। সুগন্ধি চাল, নরম মাংস আর বিশেষ মসলার মিশ্রণে তৈরি তেহারি দুপুর বা রাতের খাবারে এনে দিতে পারে ভিন্নতা। জেনে নিন সহজে বাসায় তৈরি করার দারুণ মজার তেহারি রেসিপি।

উপকরণ: গরু বা খাসির মাংস – ১ কেজি, পোলাওয়ের চাল – ৬০০ গ্রাম, টক দই – আধা কাপ, কাঁচা মরিচ বাটা – ১ টেবিল চামচ, ধনে গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – আধা চা চামচ, গোলমরিচ ভেজে গুঁড়া – ১ চা চামচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ – ৪টি করে, শাহজিরা – ১ চা চামচ, পেঁয়াজ কুচি – আধা কাপ, সরিষার তেল – আধা কাপ, সয়াবিন তেল – আধা কাপ, আদা বাটা – ২ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, পোস্তোদানা বাটা – ১ চা চামচ, কাঠবাদাম বাটা – ১ টেবিল চামচ, কাঁচা মরিচ আস্ত – ১৫টি, লবণ – স্বাদমতো, মাওয়া – ১/৪ কাপ, দুধ – আধা কাপ, চিনি – ১ চা চামচ, গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ, কেওড়া জল – ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

ধাপ ১: মাংস মেরিনেশন মাংস ছোট টুকরো করে কেটে নিন। আদা-রসুন বাটা, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পোস্তোদানা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করুন।

ধাপ ২: মাংস রান্না হাঁড়িতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। মেরিনেট করা মাংস দিয়ে পরিমাণমতো পানি যোগ করে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে গোলমরিচ ও ভাজা মসলা দিয়ে ৫ মিনিট দমে রাখুন।

ধাপ ৩: চাল প্রস্তুতি চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। অন্য হাঁড়িতে সরিষার তেল গরম করে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও শাহজিরা ফোড়ন দিন। দেড়গুণ পানি ও লবণ দিয়ে ফুটে উঠলে চাল যোগ করুন।

ধাপ ৪: তেহারি সেট করা চাল অর্ধসেদ্ধ হলে ওপর থেকে দুধ ও মাওয়া ছড়িয়ে দিন। পানি শুকিয়ে এলে রান্না করা মাংস চালের সঙ্গে মিশিয়ে চিনি ছিটিয়ে দিন। তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে দম দিন।

ধাপ ৫: দম ও পরিবেশন ১০ মিনিট পর নেড়ে কেওড়া জল ও শাহজিরা ছড়িয়ে আবার ১০ মিনিট দমে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু তেহারি।

সালাদ, বোরহানি বা রায়তার সঙ্গে পরিবেশন করলে স্বাদ বাড়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X