সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুল পড়া বন্ধে ঘরোয়া ও পুষ্টিকর সমাধান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
চুল পড়া বন্ধে ঘরোয়া ও পুষ্টিকর সমাধান  ¦ ছবি: সংগৃহীত

শীতের সময় চুল পড়া বেড়ে যাওয়া অনেকেরই সাধারণ সমস্যা। নারী ও পুরুষ—সকলেই চুল পড়ায় ভোগেন, আর নতুন চুল গজাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। চুল সুস্থ রাখতে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি, তেমনি দরকার পুষ্টিকর খাদ্যাভ্যাস। নির্দিষ্ট কিছু পদ্ধতি মানলে চুল পড়া কমে যায় এবং দ্রুত নতুন চুল গজাতে শুরু করে।

হেয়ার ম্যাসাজে বাড়ে রক্তসঞ্চালন চুলে হালকা হাতে ম্যাসাজ করা নতুন চুল গজানোর অন্যতম সহজ উপায়। স্ক্যাল্পে তেল বা হেয়ার মাস্ক ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়, ফলে চুলের গোড়া মজবুত হয় ও নতুন চুল গজায়। পাশাপাশি নিয়মিত চিরুনি করলে স্ক্যাল্প সক্রিয় থাকে।

নারকেল তেলে দ্রুত বাড়ে নতুন চুল চুলের পুষ্টি জোগাতে নারকেল তেলের বিকল্প নেই। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে, ফলে চুল লম্বা হয় এবং নতুন চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার চুলকে নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে।

খাবারে ওমেগা যোগ করুন চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে ওমেগা-৩ অত্যন্ত কার্যকর। খাদ্যতালিকায় মাছ, বাদাম, বীজ ইত্যাদি রাখলে চুলের গঠন উন্নত হয়। তবে ওমেগা সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ধূমপান চুলের জন্য ক্ষতিকর ধূমপান শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না, চুলের ফলিকলও দুর্বল করে তোলে। এতে চুল পড়া দ্রুত বাড়ে, সময়ের আগেই চুল পেকে যায় এবং টাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চুল সুস্থ রাখতে ধূমপান ত্যাগ করা জরুরি।

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন শরীরে প্রোটিনের ঘাটতি হলে সবচেয়ে আগে এর প্রভাব পড়ে চুলে। প্রতিদিন অন্তত ৫০–১০০ গ্রাম প্রোটিন গ্রহণ করলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। তবে পরিমাণ অনুযায়ী প্রোটিন গ্রহণ ও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ভিটামিনের অভাব হলে চুল দুর্বল হয় সুষম খাদ্য চুলের জন্য অপরিহার্য। শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি হলে চুলে পুষ্টি পৌঁছায় না এবং চুল পড়া শুরু হয়। চুলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো হলো— ভিটামিন এ, বায়োটিন, ভিটামিন সি, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক এসব উপাদান নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চুল পড়া কমে এবং দ্রুত নতুন চুল গজায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X