সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি খালেদা জিয়ার শেষ বিদায়কে একটি “ঐতিহাসিক বিদায়” হিসেবে উল্লেখ করে বলেন, দেশের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে এই বিদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তারেক রহমান দেশবাসীসহ জানাজা ও দাফন কার্যক্রমে দায়িত্ব পালনকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান লেখেন, গভীর শোকের এই সময়ে দেশবাসী যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা তাঁদের পরিবারের হৃদয় স্পর্শ করেছে।

তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের অবিরাম দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। শোকাবহ পরিবেশেও তাঁরা মানবিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব, এপিবিএনসহ সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী-পুরুষ সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। তাঁদের দায়িত্বশীল ভূমিকার কারণেই লক্ষাধিক মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নিতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন।

পোস্টে ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদেরও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নীরবে দায়িত্ব পালনের মাধ্যমে অনুষ্ঠানটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত অবদানকেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি সম্ভব হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি প্রমাণ করে দেশের সীমানার বাইরেও খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান বিদ্যমান ছিল।

একই সঙ্গে বিশাল জনসমুদ্র ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জানাজা ও দাফন কার্যক্রম বিশ্বব্যাপী তুলে ধরার জন্য দেশি-বিদেশি সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। জাতীয় শোকের এই সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সহানুভূতিকে তিনি পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি তাঁর পরিবার চিরকৃতজ্ঞ। এই সম্মিলিত সহমর্মতার কারণেই পুরো জাতি মর্যাদার সঙ্গে খালেদা জিয়ার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X