সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

ঢাকা অফিস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বর্তমানে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার জন্য মানুষ ও দলীয় নেতাকর্মীর ঢলে কানায় কানায় ভরে উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার জন্য রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের ভিড় প্রবাহিত হচ্ছে। ফার্মগেট ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায়ও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।

জানাজার পর বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে, কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে মরদেহটি নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X