সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জিয়ার কবরের পূর্ব পাশে সমাহিত হবেন খালেদা জিয়া

ঢাকা অফিস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
জিয়ার কবরের পূর্ব পাশে সমাহিত হবেন খালেদা জিয়া

জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে সমাহিত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী নিশ্চিত করেছেন, শহীদ জিয়ার সমাধির আর্কিটেক্ট হিসেবে যে স্থাপত্য প্রকৌশল সংস্থাটি কাজ করেছিল, সেই সংস্থাকেই বেগম খালেদা জিয়ার কবর খোঁড়া ও বাঁধাইয়ের কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। এতে মূল নকশায় কোনো পরিবর্তন হবে না।

বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান, তারা ২০০২ সালে জিয়া উদ্যানের সমাধি সংস্কার করেন। সেই সময় একটি সুন্দর ব্রিজ নির্মাণসহ সমাধি প্রাঙ্গণকে আর্কিটেকচারালভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। একই নকশার ধারাবাহিকতা বজায় রেখে বেগম খালেদা জিয়ার কবর শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ২০০২ সালে যখন সমাধি সংস্কার করা হয়েছিল, তখন বেগম খালেদা জিয়ার কবরের জন্য আলাদা কোনো নির্দেশনা ছিল না। তবে সম্প্রতি পরিবারের অনুরোধে কাজ শুরু করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কবরেও শহীদ জিয়ার মতো সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং সবুজ ঘাসের আচ্ছাদন থাকবে। মূল নকশায় কোনো পরিবর্তন হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X