সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার মরদেহ পৌঁছেছে সংসদের দক্ষিণ প্লাজায়

ঢাকা অফিস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
খালেদা জিয়ার মরদেহ পৌঁছেছে সংসদের দক্ষিণ প্লাজায়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অটল নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্লাজায় প্রবেশ করে।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউ-এর ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান যাত্রা শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে পৌঁছে। এই রাস্তায় দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়।

মরদেহ পৌঁছানোর পর, পরিবারের সদস্যরা দোয়া ও কোরআন তেলাওয়াত করেন। বিশেষভাবে বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

আজ বিকেল ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ-তে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জনাজা। এরপর বিকেলে তাকে শেরেবাংলা নগরে স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য, সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি নেতৃবৃন্দ। নিরাপত্তার কারণে জিয়া উদ্যান এলাকা-তে জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X