রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

জীবনে চলার পথে মানুষের শত্রু বা বিরোধী থাকা অস্বাভাবিক নয়। কেউ প্রকাশ্যে বিরোধিতা করে, আবার কেউ বন্ধুর পরিচয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে। ইসলামে এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে শত্রুর অনিষ্ট ও চক্রান্ত থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) শত্রুর ক্ষতি থেকে বাঁচতে সাহাবিদের বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন। হযরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, কোনো গোত্র বা সম্প্রদায়ের ব্যাপারে ভয় হলে নবীজি (সা.) একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

দোয়াটি হলো:

আরবি: اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ: হে আল্লাহ! আমরা তোমাকে তাদের মোকাবেলায় পেশ করছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। (আবু দাউদ, হাদিস: ১৫৩৭)

শত্রুর মোকাবিলায় আরও একটি দোয়া

শত্রুর অনিষ্ট ও ক্ষতি থেকে বাঁচতে আরও একটি দোয়া পড়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে। দোয়াটি হলো—

আরবি: اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

উচ্চারণ: আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।

অর্থ: হে আমার মালিক! কোরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী এবং মেঘ পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করো। তাদের দমন ও পরাজিত করো এবং তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। (তাবরানি, হাদিস: ৯৮৯)

বিপদের সময় পড়ুন ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’

হাদিসের অন্য বর্ণনায় শত্রুর ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা পেতে মহানবী (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ আমলের কথাও এসেছে।

আরবি: حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَكِيْلُ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।

অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।

(সহিহ বুখারি)

ইসলামি শিক্ষায় বিপদ, ভয় বা শত্রুর অনিষ্টের আশঙ্কায় আল্লাহর ওপর ভরসা করে তাঁর কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করতে উৎসাহিত করা হয়েছে। এসব দোয়া ও আমল নিয়মিত পড়ার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা এবং সৎ ও ন্যায়ের পথে চলা গুরুত্বপূর্ণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X