মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৩:০০ পিএম
দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১০৫টি ফিরতি ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। একই সময়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১১ জন বাংলাদেশি হাজি। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৪৯ জন হাজির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা মোট ৪৫ হাজার ১৫৮ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১ হাজার ৬৪৭ জন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ১৭ হাজার ৭৫৮ জন হাজি। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৭০০ জন হাজি।

এ পর্যন্ত পরিচালিত ১০৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৩টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৯টি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী।

স্থানভিত্তিক তথ্যে দেখা গেছে, মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন হাজির মৃত্যু হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাসেবা নিয়েছেন ৪০১ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে বর্তমানে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ থেকে সৌদি আরবগামী প্রথম হজ ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। অন্যদিকে, ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে এবং এটি আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X