রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঈদের নামাজের নিয়ম, সময় ও গুরুত্বপূর্ণ মাসায়েল

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:২০ এএম
ঈদের নামাজের নিয়ম, সময় ও গুরুত্বপূর্ণ মাসায়েল

ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ও আনন্দের দিন। এই দিনে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করা হয়। নামাজের সঠিক পদ্ধতি, সময় এবং সম্পর্কিত মাসায়েল জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

ঈদের নামাজের হুকুম যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, তাদের ওপর ঈদের নামাজও ওয়াজিব। (সহিহ বুখারি: ১/১৩১, ফতোয়া শামি: ১/৫৫৫)

ঈদের নামাজের সময় ঈদের নামাজের সময় শুরু হয় সূর্য এক নেজা বা প্রায় ১০–১৫ ফিট উপরে উঠার পর থেকে এবং তা জাওয়াল (দ্বিপ্রহর) পর্যন্ত অব্যাহত থাকে।

বিশেষভাবে ঈদুল আজহার নামাজ দ্রুত আদায় করা সুন্নত, যাতে কোরবানি দ্রুত সম্পন্ন করা যায়। (ফাতহুল কাদির: ২/৭৩)

ঈদের নামাজের নিয়ত নিয়ত মূলত অন্তরের বিষয়। মনে মনে এই ইচ্ছা করাই যথেষ্ট— আমি কেবলামুখী হয়ে ইমামের পেছনে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরসহ আদায় করছি। চাইলে মুখে আরবি বা বাংলায় নিয়ত উচ্চারণ করাও বৈধ। (ফতোয়া শামি: ১/৫৬০)

ঈদুল আজহার নামাজের নিয়ম (ধাপে ধাপে) ঈদের নামাজ দুই রাকাত এবং এতে মোট ছয়টি অতিরিক্ত তাকবির থাকে।

প্রথম রাকাত ১. তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করে হাত বাঁধবেন এবং সানা (সুবহানাকা…) পড়বেন। ২. এরপর অতিরিক্ত ৩টি তাকবির বলতে হবে।

প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরের পর হাত বাঁধবেন ৩. এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য সুরা পড়বেন এবং সাধারণ নিয়মে রুকু-সিজদা সম্পন্ন হবে।

দ্বিতীয় রাকাত ১. ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়বেন। ২. কিরাত শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩টি তাকবির বলবেন।

প্রতিবার হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেবেন ৩. চতুর্থ তাকবির বলে হাত না তুলে সরাসরি রুকুতে যাবেন এবং নামাজ শেষ করবেন।

তাকবির ভুলে গেলে করণীয় যদি কেউ রুকুতে গিয়ে অতিরিক্ত তাকবির মনে করে, তাহলে রুকুর মধ্যে হাত না তুলে মনে মনে তাকবিরগুলো পড়ে নেবে। রুকু থেকে উঠার পর তাকবির আদায়ের সুযোগ নেই। (ফতোয়া শামি: ১/৫৫৯)

খুতবা শোনার বিধান ঈদের নামাজের পর দুটি খুতবা দেওয়া সুন্নত এবং তা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া নিষেধ। (হেদায়া: ২/৭১)

দেরিতে জামাতে শরিক হলে করণীয় যদি কেউ এক রাকাত শেষ হওয়ার পর জামাতে যোগ দেয়, তাহলে সে বাকি রাকাত পূর্ণ করার সময় রুকুর আগে অতিরিক্ত ৩টি তাকবির আদায় করে নেবে।

ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নত ও মোস্তাহাব আমল

ঈদের দিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও মোস্তাহাব আমল রয়েছে, যেমন : ভোরে উঠে মেসওয়াকসহ গোসল করা পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা ঈদের নামাজের আগে কিছু না খাওয়া (ঈদুল আজহা) সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা তাকবিরে তাশরিক উচ্চস্বরে পাঠ করা খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আদায় করা মুসলিমদের মাঝে শুভেচ্ছা বিনিময় করা: “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” (জামে তিরমিজি: ৫৪২, ইবনে মাজাহ: ৯২)

ঈদুল আজহার নামাজ আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিক নিয়ম, তাকবির এবং সুন্নতগুলো অনুসরণ করলে আমাদের ইবাদত আরও পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ঈদের নামাজ ও কোরবানি আদায়ের তাওফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X