সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:১৭ পিএম
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতে অবস্থান নিয়েছেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র মিনা প্রান্তর এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীরা সোমবার (২৫ মে) ‘ইয়াওমুত তারবিয়া’ পালনের অংশ হিসেবে মক্কার নিজ নিজ আবাসস্থল থেকে মিনার উদ্দেশে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখেরও বেশি হজযাত্রী মিনাতে সমবেত হয়েছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ স্থানীয় হজযাত্রী যুক্ত হয়েছেন। হজের নিয়ম অনুযায়ী, হজযাত্রীরা আজ সারাদিন ও রাত মিনায় ইবাদত-বন্দেগিতে কাটাবেন।

আগামীকাল মঙ্গলবার (২৬ মে, ৯ জিলহজ) ফজরের নামাজের পর হজযাত্রীরা মিনার থেকে রওনা দেবেন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন পালনের উদ্দেশ্যে। তারা আরাফাত পর্বতে অবস্থান করবেন এবং সেখানে হজের খুতবা শ্রবণ করবেন।

এ সময় জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হবে। সূর্যাস্তের পর হজযাত্রীরা পরবর্তী গন্তব্য মুজদালিফাহর দিকে যাত্রা করবেন এবং সেখানে রাত কাটাবেন।

বুধবার (১০ জিলহজ) পশু কুরবানির মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে ঈদুল আজহা উদযাপন। এরপর হজযাত্রীরা কাবা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এ বছর হজের সময় মক্কা ও আশপাশের এলাকায় প্রচণ্ড গরমের সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে, ফলে হজযাত্রীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X