সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:৫০ এএম
জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া

সপ্তাহের সেরা ও ফজিলতময় দিন হলো জুমার দিন। ইসলাম ধর্মে এই দিনটির বিশেষ মর্যাদা রয়েছে। মহান আল্লাহ তাআলা জুমার দিনকে অন্য সব দিনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ দিন মুসলমানদের জন্য রহমত, বরকত ও গুনাহ মাফের এক বিশেষ সুযোগ নিয়ে আসে।

জুমার দিনে মুসলিম সমাজে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি হয়। এই দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল ও ইবাদতের কথা কোরআন-হাদিসে উল্লেখ রয়েছে, যা মহানবী মুহাম্মদ (সা.) নিজেও পালন করতেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন।

১. জুমার দিনের ফজরে বিশেষ সুরা তিলাওয়াত হাদিসে এসেছে, জুমার দিনের ফজরের নামাজে মহানবী (সা.) সুরা আস-সিজদা ও সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—নবী (সা.) শুক্রবার ফজরের নামাজে এই দুই সুরা পাঠ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ১০৬৮)

এই সুরাগুলোতে মানবজাতির সৃষ্টি, পুনরুত্থান ও কিয়ামতের আলোচনা রয়েছে, যা জুমার দিনের তাৎপর্যের সঙ্গে সম্পর্কিত।

২. বেশি বেশি দরুদ শরিফ পাঠ জুমার দিনে নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়।” (আবু দাউদ, হাদিস : ১০৪৭)

৩. জুমার নামাজ আদায় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো জুমার নামাজ। এই দিনে বিপুলসংখ্যক মুসল্লি একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করেন। হাদিসে জুমার নামাজ অবহেলা করার ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে।

৪. গোসল করা জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত হলো গোসল করা। সালিম (রহ.) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, নবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার নামাজে আসে, সে যেন গোসল করে আসে।” (তিরমিজি, হাদিস : ৪৯২)

৫. সুগন্ধি ব্যবহার জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা উত্তম আমল। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, “জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।” (সহিহ বুখারি, হাদিস : ৮৮০)

৬. মিসওয়াক করা জুমার দিনে মিসওয়াক করা সুন্নত। এটি পরিচ্ছন্নতা ও ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করে।

৭. আগে আগে মসজিদে যাওয়া ও ইবাদতে মশগুল থাকা জুমার দিনে দ্রুত মসজিদে গিয়ে নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতে সময় কাটানো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

৮. খুতবার সময় সম্পূর্ণ নীরব থাকা খুতবা চলাকালে কথা বলা নিষেধ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, “যে ব্যক্তি খুতবার সময় তার সঙ্গীকে বলে ‘চুপ থাকো’, সেও অনর্থক কাজ করল।” (সুনানে নাসায়ি, হাদিস : ১৪০১)

৯. সুরা কাহফ তিলাওয়াত জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহফ পাঠ করা। হাদিসে এর বিশেষ ফজিলতের কথা এসেছে।

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকময় হবে।” (আত-তারগিব, হাদিস : ৭৩৫)

১০. জুমার নামাজে নির্ধারিত সুরা পাঠ হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) জুমা ও ঈদের নামাজে সুরা আলা এবং সুরা গাশিয়াহ তিলাওয়াত করতেন।

নুমান ইবনে বশির (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) দুই ঈদ ও জুমার নামাজে এই সুরাগুলো পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৯১৩)

১১. পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান জুমার দিনে পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা সুন্নত। হাদিসে পরিচ্ছন্নতা ও উত্তম পোশাকের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

১২. মসজিদে সুগন্ধি ব্যবহার ওমর (রা.) জুমার দিনে মসজিদে সুগন্ধি ব্যবহারের নির্দেশ দিতেন। এটি ইসলামের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার অংশ।

১৩. বেশি বেশি ইস্তিগফার করা জুমার দিন গুনাহ মাফের বিশেষ সুযোগ রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে মনোযোগসহ জুমার নামাজ আদায় করে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হয়—যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।

১৪. মৃতদের জন্য দোয়া করা জুমার দিনে মৃত মুসলমানদের জন্য দোয়া করা উত্তম আমল। এ দিন আল্লাহর রহমত ও ক্ষমার দরজা উন্মুক্ত থাকে।

১৫. বেশি বেশি দোয়া করা জুমার দিনের একটি বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, “জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করলে তিনি তা দান করেন।” (সহিহ মুসলিম, হাদিস : ১৮৫৮)

বেশির ভাগ আলেমের মতে, সেই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত।

জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বেশি বেশি ইবাদত, দোয়া, দরুদ, কোরআন তিলাওয়াত ও জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই প্রতিটি মুসলিমের উচিত জুমার দিনের ফজিলত উপলব্ধি করে সুন্নাহ অনুযায়ী আমল করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X