সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দাজ্জালের আবির্ভাব থেকে কিয়ামতের দিন: মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:১৫ এএম
দাজ্জালের আবির্ভাব থেকে কিয়ামতের দিন: মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী

ইসলামে কিয়ামতের পূর্ববর্তী সময় নিয়ে বহু গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। এসব হাদিসে দাজ্জালের আবির্ভাব, হজরত ঈসা ইবনে মারইয়াম (আ.)-এর অবতরণ এবং পৃথিবীর শেষ সময়ের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সহিহ মুসলিম ও মুসনাদে আহমদে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিয়ামতের আগের নানা ঘটনা সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন।

আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, দাজ্জাল উম্মতের মধ্যে আবির্ভূত হয়ে চল্লিশ দিন, মাস অথবা বছর অবস্থান করবে। তবে এই সময়কাল নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এরপর আল্লাহ তাআলা হজরত ঈসা ইবনে মারইয়াম (আ.)-কে পৃথিবীতে প্রেরণ করবেন। তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন।

হাদিসে বলা হয়েছে, দাজ্জাল নিহত হওয়ার পর মানুষ প্রায় সাত বছর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। তখন মানুষের মধ্যে কোনো শত্রুতা বা বিদ্বেষ থাকবে না। পৃথিবী ভরে উঠবে শান্তি ও নিরাপত্তায়।

এরপর আল্লাহ তাআলা সিরিয়া বা শামের দিক থেকে একটি নির্মল বাতাস প্রেরণ করবেন। এই বাতাসের প্রভাবে পৃথিবীতে যাদের অন্তরে সামান্য ঈমানও থাকবে, তাদের সবার মৃত্যু হবে। এমনকি কেউ পাহাড়ে লুকিয়ে থাকলেও সেই বাতাস তার কাছেও পৌঁছে যাবে।

ঈমানদারদের মৃত্যুর পর পৃথিবীতে শুধু পাপাচারী ও খারাপ লোকেরাই অবশিষ্ট থাকবে। তাদের আচরণ হবে হিংস্র পশু ও বন্য প্রাণীর মতো। তারা ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারবে না।

এ সময় শয়তান মানুষের আকৃতিতে এসে তাদের মূর্তিপূজার দিকে আহ্বান করবে। মানুষ শয়তানের অনুসরণ করে মূর্তিপূজায় লিপ্ত হবে এবং পার্থিব ভোগ-বিলাসে মত্ত থাকবে।

হাদিসে আরও বলা হয়েছে, একসময় শিঙায় ফুঁক দেওয়া হবে। যে ব্যক্তি প্রথম এই আওয়াজ শুনবে, সে তখন উটের পানির হাউজ ঠিক করার কাজে ব্যস্ত থাকবে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়বে। এরপর একে একে সব মানুষ অজ্ঞান হয়ে যাবে।

পরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো কিছু বর্ষণ করবেন, যার মাধ্যমে মানুষের দেহ পুনর্গঠিত হবে। এরপর আবার শিঙায় ফুঁক দেওয়া হলে মানুষ পুনরায় জীবিত হয়ে দাঁড়িয়ে চারদিকে তাকাতে থাকবে।

তখন ঘোষণা দেওয়া হবে— “তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো।” এরপর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে মানুষকে থামাতে, কারণ তাদের হিসাব নেওয়া হবে।

হাদিসে বর্ণিত হয়েছে, এরপর জাহান্নামিদের আলাদা করার নির্দেশ দেওয়া হবে। তখন বলা হবে, প্রতি এক হাজার মানুষের মধ্যে ৯৯৯ জন জাহান্নামে যাবে।

মহানবী (সা.) বলেন, এটাই সেই ভয়াবহ দিন, যেদিন ভয়ের কারণে কিশোরও বৃদ্ধ হয়ে যাবে। কোরআনেও কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতির বর্ণনা এসেছে।

এই হাদিসটি সহিহ মুসলিম (হাদিস: ৭৩৮১) ও মুসনাদে আহমদ (হাদিস: ৬৫৫৫)-এ বর্ণিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X