সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুনিয়ার ভোগ-বিলাস ও আল্লাহর সতর্ক সংকেত

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:১০ এএম
দুনিয়ার ভোগ-বিলাস ও আল্লাহর সতর্ক সংকেত

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন—

بَلۡ مَتَّعۡنَا هٰۤؤُلَآءِ وَ اٰبَآءَهُمۡ حَتّٰی طَالَ عَلَیۡهِمُ الۡعُمُرُ ۚ اَفَلَا یَرَوۡنَ اَنَّا نَاۡتِی الۡاَرۡضَ نَنۡقُصُهَا مِنۡ اَطۡرَافِهَا ۚ اَفَهُمُ الۡغٰلِبُوۡنَ

অনুবাদ: বরং আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের ভোগ-বিলাসের সুযোগ দিয়েছিলাম, এমনকি তাদের জীবনকালও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে, আমি চারদিক থেকে তাদের ভূখণ্ড সংকুচিত করে দিচ্ছি? তবুও কি তারা নিজেদের বিজয়ী মনে করে? (সুরা আম্বিয়া: ৪৪)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মক্কার কাফের-মুশরিকরা ইসলামের যতই বিরোধিতা করছিল আল্লাহ তাআলা ইসলামের বিজয় ততটাই ত্বরান্বিত করছিলেন। কিন্তু তার পরও তারা ইসলামের বিরোধিতা থেকে ক্ষান্ত হচ্ছিল না। তাই আল্লাহ তাআলা তাদের উদ্দেশ করে বলেন, তারা কি এটা দেখে না যে, আমি চারদিক থেকে তাদের সংকুচিত করে এনেছি। দেশে দেশে তাদের পতন হচ্ছে আর ইসলাম বিজয়ী হচ্ছে। আর ইসলামের বিজয়ের মাধ্যমে কুফর-শিরক বিদূরীত হচ্ছে। এসব দেখেও কি তারা ঈমান আনবে না? (কুরতুবি, তাফসিরে জাকারিয়া)

এ আয়াতে যে ভূমি বা দেশ সংকোচনের কথা বলা হয়েছে এর মানে হলো, আরব উপদ্বীপের চতুর্দিক থেকে শিরক ও কুফরের প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে এবং ইসলাম ক্রমবিস্তার লাভ করছে ও মুসলিমদের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আরব উপদ্বীপ-এ মুশরিকদের প্রভাব-বলয় দিন দিন কমে আসছে। আর ইসলাম প্রভাব বিস্তার করছে। এটা এক সতর্ক সংকেত। মুশরিকদের উচিত এর থেকে শিক্ষা গ্রহণ করা। (তাফসিরে তাওজিহুল কোরআন, মুফতি তাকি উসমানী)

যদি তাদের বা তাদের পূর্বপুরুষদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগ-বিলাসে অতিবাহিত হয়, তাহলে কি তারা মনে করে যে, তারা সঠিক পথে আছে এবং ভবিষ্যতেও তাদের কোনো কষ্ট হবে না? বরং তাদের ক্ষণস্থায়ী জীবনের সুখ-বিলাস তো আমার ‘ধীরে পাকড়াও’ নীতির অংশবিশেষ। এতে কারো ধোকায় পড়া উচিত নয়। আর আয়াতে যে বলা হয়েছে, ইসলামের অগ্রসরতা দেখেও কি কাফেররা মনে করে যে তারাই বিজয়ী? এটা অস্বীকৃতিমূলক প্রশ্ন। অর্থাৎ তারা কখনো প্রকৃতপক্ষে জয়ী নয়, তারা অচিরেই পরাজিত ও অপমানিত হবে। (তাফসিরে আহসানুল বায়ান)

শিক্ষা ও বিধান ১. দুনিয়ার ভোগ-বিলাস আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ দেখতে চান, কে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় আর কে গাফেল হয়।

২. বেশি দিন বেঁচে থাকা বা সময় পাওয়া মানেই সফল হওয়া নয়; বরং সেই সময় কী কাজে ব্যয় হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।

৩. আল্লাহর অবাধ্য হলে মানুষের শক্তি, ক্ষমতা ও প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়—যদিও সে প্রথমে তা বুঝতে পারে না।

৪. ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। কেননা যারা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা একই ভুলে তাদের পতন অনিবার্য হয়ে পড়ে।

৫. সাময়িক শক্তি বা প্রভাব দেখে নিজেকে বিজয়ী ভাবা বড় ভুল। কেননা প্রকৃত বিজয় আল্লাহর আনুগত্যে।

৬. আল্লাহর শাস্তি কখনো কখনো ধীরে আসে। এজন্য অনেক মানুষ বুঝতেই পারে না যে সে ক্ষতির দিকে এগোচ্ছে—এটাই আল্লাহর ‘ধীরে ধীরে পাকড়াও’।

সম্পদ বা দীর্ঘ জীবন কখনোই চূড়ান্ত সফলতা নয়। প্রকৃত বিজয় হলো আল্লাহর পথে থাকা এবং তাঁর নির্দেশ অনুসরণ করা। যারা ইতিহাস ও কুরআনের এই সতর্কবার্তা থেকে শিক্ষা নেয়, তারাই সত্যিকারের সফলতার পথে এগিয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X