সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৩২ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যু

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
৩২ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন যাত্রী সৌদি গেছেন। অন্যদিকে সৌািদ এয়ারলাইনস-এর ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি হজযাত্রী সেখানে পৌঁছেছেন।

এদিকে হজ পালনের উদ্দেশ্যে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, তারা উভয়েই পুরুষ এবং মক্কা-তে তাদের মৃত্যু ঘটে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

হজ শেষে আগামী ৩০ মে থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X