সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জান্নাতে সর্বশেষ প্রবেশকারীর ঘটনা

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম
জান্নাতে সর্বশেষ প্রবেশকারীর ঘটনা

হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হৃদয়স্পর্শী হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তির একটি অনন্য ঘটনা তুলে ধরেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৭)

হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কষ্টে-সৃষ্টে সামনে এগিয়ে যাবে। কখনো চলবে, কখনো হোঁচট খাবে, আর জাহান্নামের আগুন তাকে দগ্ধ করবে। অবশেষে যখন সে জাহান্নাম অতিক্রম করতে সক্ষম হবে, তখন সে বলবে, “বরকতময় সেই সত্তা, যিনি আমাকে তোমার (জাহান্নাম) থেকে মুক্তি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন, যা অন্য কাউকে দেননি।”

এরপর তাকে একটি গাছ দেখানো হবে। সে আল্লাহর কাছে অনুরোধ করবে—গাছটির কাছে গিয়ে ছায়া গ্রহণ ও পানি পান করার জন্য। আল্লাহ তাকে সতর্ক করবেন যে, এটি পাওয়ার পর সে হয়তো আরও কিছু চাইবে। কিন্তু সে প্রতিশ্রুতি দেবে, আর কিছু চাইবে না।

আল্লাহ তার দুর্বলতা ও আকাঙ্ক্ষা দেখে তাকে সেই গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। সে সেখানে গিয়ে শান্তি উপভোগ করবে।

এরপর তাকে আরও সুন্দর একটি গাছ দেখানো হবে। আগের মতোই সে আবার অনুরোধ করবে। আবারও প্রতিশ্রুতি দেবে, আর কিছু চাইবে না। কিন্তু মানুষের স্বভাবগত দুর্বলতা ও আকাঙ্ক্ষার কারণে সে আবারও নতুন কিছু চাইতে বাধ্য হবে।

তারপর তাকে আরেকটি গাছ দেখানো হবে, যা আগেরটির তুলনায় অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এটার কাছে যেতে দিন, যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি, এ ছাড়া আর কিছু চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে, আর কিছু চাইবে না? তিনি বলবেন, আমি যদি তোমাকে এটার কাছে যেতে দেই তুমি তো আবার অন্য কিছু চেয়ে বসবে। সে ওয়াদা করবে যে, অন্য আর কিছু চাইবে না। তার ধৈর্য নেই দেখে আল্লাহ তাকে ছাড় দিবেন। তাকে গাছটির কাছে যেতে দিবেন, সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে।

তারপর তাকে আরো একটি গাছ-একেবারে জান্নাতের দরজার মুখে-দেখানো হবে, যা হবে আগের দুটির চেয়েও অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এ গাছটির কাছে যেতে দিন, আমি তার ছায়া গ্রহণ করব এবং তার পানি পান করব। এ ছাড়া কিছু-ই চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব, এটাই শেষ, আর কিছু-ই চাইব না।

তার ধৈর্য নেই দেখে আল্লাহ তাকে ছাড় দিবেন। তিনি এই গাছটির নিকটও যেতে দিবেন। তখনই সে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে, সে বলবে, হে আমার রব, আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দিন, তিনি বলবেন, হে বনি আদম, আর কত?

এবার কি তুমি সন্তুষ্ট হবে, যদি আমি তোমাকে দুনিয়া ও তার সমান জান্নাত দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি দুজাহানের বাদশা? হাদিসটি বর্ণনা করতে গিয়ে সাহাবি ইবনে মাসউদ (রা.) হেসে দিলেন। তিনি বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছ না আমি কেন হাসছি? তারা বলল, কেন হাসছেন?

তিনি বললেন, এ হাদিস বলে মহানবী (সা.) এভাবে হেসেছেন। তখন তারা (সাহাবিরা) বলেছিলো, হে আল্লাহর রাসুল আপনি কেন হাসছেন? তিনি বলেছিলেন, আল্লাহর হাসি দেখে.. যখন বান্দা বলছিলো, আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি দুজাহানের বাদশা? এরপর আল্লাহ বললেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই করতে পারি’। (সহিহ মুসলিম, হাদিস নং : ১৮৭)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি

X