রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অন্যের জন্য দোয়া করবেন যেভাবে

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
অন্যের জন্য দোয়া করবেন যেভাবে

একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের দীর্ঘ জীবন বা হায়াত বৃদ্ধির দোয়া করা ইসলামে সম্পূর্ণ বৈধ এবং শরিয়তসম্মত। কোরআন ও হাদিসের আলোকে জানা যায়, নেক আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের জীবনে বরকত দান করেন এবং হায়াত বৃদ্ধি করেন।

নবী করিম হযরত মুহাম্মদ (সা.) বলেছেন— ‘যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে।’ (আবু দাউদ: ১৫৩৮)

এই হাদিস থেকে বোঝা যায়, অন্যের জন্য দোয়া করা শুধু উপকারীই নয়, বরং তা দোয়া গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

হায়াত ও বরকতের জন্য গুরুত্বপূর্ণ দোয়া

আল্লাহুম্মা বারিক লাহু ফিহী অর্থ: হে আল্লাহ, তার জীবনে বরকত দান করুন।

আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ: হে মানুষের প্রতিপালক! রোগ দূর করুন, সুস্থতা দান করুন। আপনি ছাড়া আর কেউ সুস্থতা দিতে পারে না। এমন সুস্থতা দিন, যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।

ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস অনুযায়ী, যারা আত্মীয়তার বন্ধন বজায় রাখে, আল্লাহ তাদের জীবনে বরকত দান করেন।

প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, মানবিক আচরণ ও উত্তম চরিত্র একজন মানুষের জীবনকে দীর্ঘ ও কল্যাণময় করে তোলে।

বেশি বেশি ইসতেগফার করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করেন, রিজিক বৃদ্ধি করেন এবং জীবনে প্রশান্তি ও বরকত দান করেন।

মনে রাখতে হবে, নিজের জীবন থেকে কিছু অংশ অন্যকে দিয়ে দেওয়ার মতো দোয়া ইসলামে অনুমোদিত নয়। তবে স্বাভাবিকভাবে কারো জন্য দীর্ঘ জীবন ও বরকত কামনা করা সম্পূর্ণ বৈধ এবং প্রশংসনীয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X