সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রমজানের শেষ দশকে ইবাদতের গুরুত্ব ও লাইলাতুল কদরের রহস্য

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
রমজানের শেষ দশকে ইবাদতের গুরুত্ব ও লাইলাতুল কদরের রহস্য

রমজান হলো আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। তবে এই মাসের শেষ দশক বিশেষভাবে মর্যাদাপূর্ণ, কারণ এই সময়ে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত নিহিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত। তাই রাসুলুল্লাহ (সা.) এই দশকে ইবাদতে বিশেষ মনোযোগ দিতেন।

হাদিসে এসেছে, আয়েশা (রা.) বর্ণনা করেছেন, যখন রমজানের শেষ দশক আসত, নবী (সা.) তাঁর লুঙ্গি কষে নিতেন, রাত জাগতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। (বুখারি, হাদিস: ২০২৪)

এই শেষ দশকের ইবাদতের প্রকৃত সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক আমলে সীমাবদ্ধ নয়, বরং অন্তরের গভীর ইবাদতের মধ্যেই প্রকাশ পায়। ভাঙা হৃদয়, বিনয়ী আত্মা, অশ্রুসিক্ত দোয়া—এসবই বান্দাকে আল্লাহর নৈকট্যের দিকে টেনে আনে।

তাই রমজানে মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়া আশ্রয় পেতে অন্তরকে দুনিয়ার মোহ ও আত্মকেন্দ্রিক কামনা থেকে বিচ্ছিন্ন করে একান্তভাবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে।

এটি এমন এক অবস্থা, যখন বান্দার হৃদয় সবকিছু থেকে সরে গিয়ে শুধু আল্লাহর সান্নিধ্য কামনা করে। তার ভয়, আশা, ভালোবাসা ও নির্ভরতা—সবই আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও। (সুরা : মুজ্জাম্মিল, হাদিস : ৮)

মহান আল্লাহর রহমত ছাড়া বান্দা সম্পূর্ণ অসহায়। বান্দা যখন তার এই দুর্বলতা উপলব্ধি করে মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে, নিজের সব অক্ষমতা প্রকাশ করে আত্মসমর্পণ করে, তখন আল্লাহর বিশেষ রহমতের আশা করতে পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (সুরা : আরাফ, আয়াত : ২০৫)

পবিত্র কোরআনের আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের গাফেলদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন। তাই কখনো শয়তানের প্ররোচনায় ভুল হয়ে গেলেও গাফেল থেকে যাওয়ার সুযোগ নেই। মুমিনের দায়িত্ব হলো দ্রুত তাওবা করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের ওপর আজাব আসার আগেই তার কাছে আত্মসমর্পণ করো।’ (সুরা : জুমার, আয়াত : ৫৪)

তাই পবিত্র রমজানের এই গুরুত্বপূর্ণ দশকে ইবাদতে পিছিয়ে থাকার সুযোগ নেই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, রোজা পালনের পাশাপাশি নফল ইবাদতেও মনোনিবেশ করা সময়ের দাবি। রমজানে প্রত্যেক রোজাদারকেই শেষ রাতে জাগ্রত হতে হয়, তারা যদি তখন কিছু সময় তাহাজ্জুদে ব্যয় করতে পারে, তাহলে তা তাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দিতে পারে। কারণ মহান আল্লাহর কাছে রাতের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে রাত্রির বিভিন্ন প্রহরে সিজদা ও দণ্ডায়মান অবস্থায় বিনয় ও শ্রদ্ধা-ভক্তি প্রকাশ করে, আখিরাতকে ভয় করে, আর তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে? বলো—যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।’ (সুরা : জুমার, আয়াত : ৯)

মহান আল্লাহ আমাদের সকলকে আত্মশুদ্ধি অর্জনের তাওফিক দান করুন। রমজানের এই মহিমান্বিত দিনগুলোতে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহমুখী হওয়ার অনুশীলনে যত্নবান হওয়া প্রয়োজন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X