সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদিস অনুযায়ী সেহরি খাওয়ার নিয়ম ও গুরুত্ব

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
হাদিস অনুযায়ী সেহরি খাওয়ার নিয়ম ও গুরুত্ব

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত যায়েদ ইবনে সাবেত (রা.) জানিয়েছেন—তারা মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে সেহরি খেয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুত হন। আনাস (রা.) জিজ্ঞাসা করেন, সেহরি ও আজানের মধ্যবর্তী সময় কত ছিল? উত্তরে যায়েদ (রা.) বলেন, পঞ্চাশ অথবা ষাটটি আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে। — সহিহ বুখারি

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, মধ্যম মানের ৫০–৬০ আয়াত তেলাওয়াত করতে আনুমানিক ১৫–২০ মিনিট সময় লাগে।

রোজা রাখার জন্য সেহরি খাওয়া ফরজ বা অপরিহার্য নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেহরি না খায়, তবুও তার রোজা সহিহ হবে এবং এতে গুনাহ হবে না। তবে সেহরি খাওয়া নবীজির (সা.) সুন্নত। নবীজি (সা.) নিজে সেহরি খেতেন এবং তার সাহাবিদেরও সেহরি খেতে উৎসাহ দিতেন। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আপনারা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে। (সহিহ মুসলিম)

ইরবায ইবনে সারিয়াহ (রা.) বলেন, রমজানে একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আমাকে সেহরি খেতে ডাকলেন; বললেন, বরকতময় খাবার খেতে এসো। (মুসনাদে আহমদ)

সেহরি খাওয়াকে মুসলমানদের বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে নবীজি (সা.) বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাব বা পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারীদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। (সহিহ মুসলিম)

সেহরিতে কতটুকু খাবার খেতে হবে? আরেকটি বর্ণনায় নবীজি (সা.) বলেছেন, সেহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং আপনারা তা পরিত্যাগ করবেন না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করুন। যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। (মুসনাদে আহমদ)

তাই নবীজির (সা.) অনুসরণ ও বরকত লাভের নিয়তে সেহরি খেয়েই রোজা রাখার চেষ্টা করা উচিত। সুযোগ থাকলে সেহরির বরকত হাতছাড়া করা উচিত নয়। সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরি খাওয়ার সুন্নত আদায় হবে যেমন ওপরে উল্লিখিত হাদিসে বলা হয়েছে। এ ছাড়া এক/ দুটি খেজুর দিয়েও সেহরি করা যেতে পারে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুমিনের জন্য উত্তম সেহরি হলো হলো খেজুর। ‍(সুনানে আবু দাউদ)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X