সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রমজানে করণীয় আমলসমূহ

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
রমজানে করণীয় আমলসমূহ

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি ইবাদতের বসন্তকাল—যেখানে প্রতিটি মুহূর্ত নেক আমলে পরিপূর্ণ করার সুযোগ রয়েছে। একজন মুমিনের দায়িত্ব হলো এ মাসকে সর্বোচ্চভাবে কাজে লাগানো। নিচে কোরআন ও সহিহ হাদিসের আলোকে রমজানের গুরুত্বপূর্ণ আমলসমূহ তুলে ধরা হলো—

রোজা ইসলামের পাঁচটি রুকনের একটি। আল্লাহ তাআলা বলেন— সুতরাং তোমাদের মধ্যে যে এ মাসে উপস্থিত হবে, সে যেন তাতে রোজা পালন করে। (সুরা: বাকারা, আয়াত: ১৮৫)

রমজানে রোজা রাখা ফরজ এবং এটি তাকওয়া অর্জনের মাধ্যম (বাকারা: ১৮৩)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— সাহরি হলো বরকতময় খাবার। এক ঢোক পানি পান করে হলেও সাহরি খেয়ে নাও। (মুসনাদে আহমাদ: ১১১০১)

সাহরি গ্রহণকারীদের জন্য আল্লাহ ও ফেরেশতারা রহমতের দোয়া করেন।

ইফতার বিলম্ব না করে যথাসময়ে করা সুন্নাহ। রাসুল (সা.) বলেছেন— রোজাদার যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে। (আবু দাউদ: ২৩৫৭)

রমজানে তারাবি ও তাহাজ্জুদ নামাজ বিশেষ গুরুত্ব বহন করে। হাদিসে এসেছে— যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে কিয়ামু রমাদান আদায় করবে, তার অতীত গুনাহ মাফ করা হবে। (বুখারি: ২০০৯)

ইমামের সঙ্গে তারাবি শেষ করা সারা রাত ইবাদতের সমান সওয়াবের কারণ (তিরমিজি: ৮০৬)।

ইবনে আব্বাস (রা.) বলেন— রমজানে নবী (সা.) সবচেয়ে বেশি দানশীল হয়ে উঠতেন। (মুসলিম: ৩২০৮)

রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন (মুসলিম: ১১৭১)। এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ।

যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সে সমপরিমাণ সওয়াব পাবে। (মুসনাদে আহমাদ: ২২৩০২) এতে রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হয় না।

রমজান ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময়। নবী (সা.) বলেছেন— যে ব্যক্তি রমজান পেয়েও ক্ষমা করাতে পারল না, তার নাক ধুলায় ধূসরিত হোক। (জামেউল উসুল: ১৪১০)

জিবরাইল (আ.) রমজানে প্রতি রাতে নবী (সা.)-এর সঙ্গে কোরআন পুনরাবৃত্তি করতেন (বুখারি: ১৯০২)। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত ও শোনানো উত্তম আমল।

কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। (সুরা: কদর, আয়াত: ৪)

এই রাতে ইবাদত অতীত গুনাহ মাফের কারণ (বুখারি: ৩৫)।

রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন (বাকারা: ১৮৩)। এটি মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহভীতির মাধ্যমে জীবন পরিচালনায় সহায়তা করে।

রাসুল (সা.) বলেছেন— রোজা অবস্থায় কেউ গালি দিলে বলবে—আমি রোজাদার। (বুখারি: ১৯০৪)

রমজানে ঝগড়া-বিবাদ, অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা জরুরি।

তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না—রোজাদার, ন্যায়নিষ্ঠ নেতা ও মজলুম। (সহিহ ইবনু হিব্বান: ৩৪২৮)

রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও জান্নাত লাভের সুবর্ণ সুযোগ। রোজা, নামাজ, দান-সদকা, কোরআন তেলাওয়াত, দোয়া ও কল্যাণকর কাজের মাধ্যমে এ মাসকে সফল করা প্রত্যেক মুমিনের কর্তব্য।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X