সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোজা রাখতে চান? অসুস্থ ও বৃদ্ধদের করণীয়

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
অসুস্থ ও বৃদ্ধদের জন্য সুস্থ রোজার গাইড। ছবি: সংগৃহীত

রমজানের রোজা প্রাপ্ত বয়স্ক পুরুষ-নারী সবার জন্য ফরজ করেছেন আল্লাহ তায়ালা। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য পরবর্তীতে কাজা করার বিধান দেওয়া হয়েছে। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য শারীরিক ও পারিপাশ্বির্ক অবস্থার কারণে অনেক সময় রমজানে ঠিক মতো রোজা রাখা সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে ইসলামেও ছাড়া দেওয়া হয়েছে। তবে অনেকেই রোজা রাখতে আগ্রহী হোন। তারা রমজানের প্রস্তুতি নেবেন যেভাবে

অসুস্থ ও বৃদ্ধদের রোজার প্রস্তুতি

* অসুস্থ ও বয়স্ক ব্যক্তি রমজানের প্রস্তুতির জন্য এখন থেকেই ডাক্তারের পরামর্শ নিতে পারেন। * স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পুষ্টিকর খাবার খেয়ে শরীর ঠিক রাখতে পারেন। * ডায়াবেটিকসের রোগীদের নিয়মিত খাবার ও ওষুধ গ্রহণ করতে হয়। রমজানে রোজা পালনের কারণে তাদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। * শ্বাস কষ্টের রোগীদের অনেক সময় ইনহিলার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ধর্মীয় বিধান জানার জন্য আলেমদের শরণাপন্ন হতে পারেন। * রমজানে সুস্থ-স্বাভাবিকভাবে রোজা রাখার জন্য এখনি প্রয়োজনীয় ওষুধপত্র কিনে রেখে দিতে পারেন। * অপয়োজনীয় কাজের চাপ কমিয়ে দিন।

রোজার বিধান নিয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে

হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেনো তোমরা পরহেযগারী অর্জন করতে পারো।

গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। যে-ব্যক্তি খুশীর সঙ্গে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি রোজা রাখো, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো।

রমজান মাসই হলো সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোজা রাখবে। (সূরা বাকারা, আয়াত ১৮৩-১৮৫)

পবিত্র কোরআনের এই আয়াতে রমজানের রোজার বিধান, রোজা রাখতে উৎসাহ প্রদান, রোজার উদ্দেশ্য এবং কাদের ওপর রোজা ফরজ, বিশেষ কারণে কারা রোজা কাজা করতে পারবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

বলা হয়েছে, অসুস্থ, মুসাফির ব্যক্তি তাৎক্ষণিক রোজা না রেখে পরবর্তীতে কাজা রাখবেন। আর কেউ বেশি অসুস্থ হয়ে গেলে তার জন্য ফিদইয়ার বিধান দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X