সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুনিয়া ও আখিরাতে মানুষের মর্যাদার পার্থক্য

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
দুনিয়া ও আখিরাতে মানুষের মর্যাদার পার্থক্য

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : বনি ইসরাঈল (আল-ইসরা) আয়াত : ২১

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

আরবি আয়াত

اُنۡظُرۡ كَیۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلٰی بَعۡضٍ ؕ وَ لَلۡاٰخِرَۃُ اَكۡبَرُ دَرَجٰتٍ وَّ اَكۡبَرُ تَفۡضِیۡلًا ﴿۲۱﴾

সরল বাংলা অনুবাদ ২১. লক্ষ করো, আমরা কিভাবে একদল মানুষকে অন্যদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর আখিরাত তো অবশ্যই মর্যাদায় আরও মহত্তর এবং শ্রেষ্ঠত্বে আরও বৃহত্তর।

সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা বনি ইসরাঈলের এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের দুনিয়াবি জীবনের বৈচিত্র্য ও পার্থক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। দুনিয়াতে মানুষ একে অপরের থেকে ভিন্ন—কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত। কেউ সুন্দর, কেউ কম সুন্দর, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। আবার কেউ সুস্থ, কেউ অসুস্থ; কেউ জ্ঞানী, কেউ কম বুদ্ধিমান।

এই পার্থক্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। মানুষের সীমিত জ্ঞানের পক্ষে এর গভীর রহস্য পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। (ফাতহুল কাদীর)

তবে আয়াতটি স্পষ্টভাবে জানিয়ে দেয়—দুনিয়ার এই পার্থক্যই চূড়ান্ত নয়। প্রকৃত ও চূড়ান্ত মর্যাদা নির্ধারিত হবে আখিরাতে। সেখানে ঈমান ও আমলের ভিত্তিতে মানুষের স্তর নির্ধারিত হবে, যা দুনিয়ার পার্থক্যের তুলনায় অনেক বেশি গভীর ও সুদূরপ্রসারী।

আখিরাতে কেউ থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, শিকল ও লোহার বেড়িতে আবদ্ধ অবস্থায়। আবার কেউ থাকবে জান্নাতের উচ্চতম স্তরে, নেয়ামত, শান্তি ও আনন্দে ভরপুর পরিবেশে।

এমনকি জান্নাতিদের মধ্যেও বিভিন্ন স্তর থাকবে। একেকজনের মর্যাদার ব্যবধান হবে আসমান ও যমীনের দূরত্বের মতো। উচ্চ স্তরের জান্নাতিরা নিম্ন স্তরের জান্নাতিদের দেখবে ঠিক যেমন দূরের আকাশে ঝলমলে নক্ষত্র দেখা যায়। (ইবন কাসীর)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X