সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মৃত্যুর শিক্ষা ও ইসলামে এর গুরুত্ব

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম
মৃত্যুর শিক্ষা ও ইসলামে এর গুরুত্ব

আল্লাহর সৃষ্ট প্রত্যেক জীবের জন্য মৃত্যু অপরিহার্য। মহান আল্লাহ বলেছেন, জীবমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। (সুরা আলে-ইমরান, আয়াত ১৮৫) প্রতিদিন আমাদের চারপাশে কত মানুষ মৃত্যুবরণ করছে—শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী ও পুরুষ। কিন্তু মানুষ প্রায়ই মৃত্যুর গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়।

মৃত্যুর মাধ্যমে শেখার সুযোগ

মৃত্যু মুমিনদের জন্য একটি মহামূল্যবান শিক্ষা। রাসুলুল্লাহ (সা.) বলেন, “উপদেশদাতা হিসেবে মৃত্যুই যথেষ্ট।” (জামিউস সগির, হাদিস ৬২২৭) তাই ইসলাম মৃতু্যকে স্মরণ করার গুরুত্ব দেয়।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, তোমরা বেশি করে মৃত্যুকে স্মরণ করো। (তিরমিজি, হাদিস ২৩০৭)

মুমিনদের জন্য মৃত্যুর ১০টি শিক্ষা

১. মৃত্যু অপরিহার্য: প্রত্যেক জীবের জন্য মৃত্যু নির্ধারিত। এটি সর্বজনীন সত্য। ২. নির্ধারিত সময়ে মৃত্যু: মানুষের মৃত্যুর সময় শুধুমাত্র আল্লাহই জানেন। (সুরা নাহল, আয়াত ৬১) ৩. পালানোর কোনো পথ নেই: মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না। (সুরা জুমা, আয়াত ৮) ৪. পার্থিব জীবন ক্ষণস্থায়ী: মৃত্যুর মাধ্যমে বোঝা যায় পার্থিব জীবন কতই অল্প ও ক্ষণস্থায়ী। (সুরা আ‘লা, আয়াত ১৬-১৭) ৫. পার্থিব জীবন খেল-তামাশা: মৃত্যুর তুলনায় পার্থিব জীবন অস্থায়ী আনন্দের জন্য। (সুরা মু‘মিন, আয়াত ৩৯) ৬. মৃত্যুর জন্য প্রস্তুতি: মুমিনদের প্রতিটি মুহূর্তে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে হয়। (সুরা আলে-ইমরান, আয়াত ১০২) ৭. মৃত্যু বিপদও বটে: যারা প্রস্তুতি নেয় না, তাদের জন্য মৃত্যু বিপদ। (সুরা মায়িদা, আয়াত ১০৬) ৮. মুমিনের প্রস্তুতি অব্যাহত থাকে: মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে প্রস্তুতি অব্যাহত থাকে। (সুরা হিজর, আয়াত ৯৯) ৯. ঘুম মৃত্যুর অর্ধেক: আল্লাহ ঘুমকে মৃত্যুর নমুনা হিসেবে সৃষ্টি করেছেন। (সুরা আন‘আম, আয়াত ৬০) ১০. মৃত্যু নতুন জীবনের সূচনা: মুমিনদের জন্য মৃত্যু নতুন জীবনের প্রথম ধাপ। (সুনানে তিরমিজি, হাদিস ২৩০৮)

মৃত্যু মুমিনকে শেখায় পার্থিব জীবনের ওপর পরকালকে প্রাধান্য দেওয়া এবং নেক আমলের মাধ্যমে পরবর্তী জীবনের প্রস্তুতি নেওয়া। আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি যায়: পরিবার, সম্পদ ও আমল। শেষটির মূল্য চিরকাল থাকে। (সহিহ বুখারি, হাদিস ৬৫১৪)

আল্লাহ আমাদের সকলকে দ্বিনের সঠিক উপলব্ধি দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X