সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গুনাহ ও তওবা: আল্লাহর অসীম রহমত ও ক্ষমার হাদিস

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
গুনাহ ও তওবা: আল্লাহর অসীম রহমত ও ক্ষমার হাদিস

মানুষের জীবন কখনোই পুরোপুরি নিষ্পাপ নয়। ভুল, গুনাহ ও অবহেলা—এই তিনটি মানুষের নিত্যসঙ্গী। কখনো অজান্তে, কখনো প্রবৃত্তির তাড়নায়, আবার কখনো দুর্বলতার কারণে মানুষ আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করে বসে। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই—গুনাহের দরজা যত বড়ই হোক, তওবার দরজা তার চেয়েও বহুগুণ প্রশস্ত।

আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কখনো নিরাশ করেন না। বরং বারবার ফিরে আসার আহ্বান জানান, সংশোধনের সুযোগ দেন এবং ক্ষমার আশ্বাস দেন।

তওবার এই অসীম সুযোগ ও আল্লাহর সীমাহীন দয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে রাসুলুল্লাহ (সা.)–এর একটি হৃদয়স্পর্শী হাদিসে-

عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا ‏"‏ ‏.‏

আবূ মূসা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে আল্লাহ তাআলা তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার নিকট তওবা করে। এমনিভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করেন যেন রাতের অপরাধী তার নিকট তওবা করে। এমনিভাবে দৈনন্দিন চলতে থাকবে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস : ২৭৫৯)

আবূ মূসা আশ‘আরী (রা.) থেকে বর্ণিত এই হাদিস ইসলামে তওবার সীমাহীন সুযোগের স্পষ্ট প্রমাণ।

হাদিসের ব্যাখ্যা

এই হাদিস আমাদের সামনে আল্লাহর রহমতের এক অতুলনীয় চিত্র তুলে ধরে। এখানে ‘হাত প্রসারিত করা’ দ্বারা আল্লাহর দয়া, ক্ষমা ও গ্রহণযোগ্যতার প্রতীকী প্রকাশ বোঝানো হয়েছে। অর্থাৎ দিন বা রাত; যে সময়েই বান্দা গুনাহ করুক না কেন, আল্লাহ তার জন্য তওবার দরজা খোলা রাখেন। দিবসে যে গুনাহ করেছে, রাত তার জন্য ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ; আর রাতে যে অপরাধ করেছে, দিন তার জন্য ফিরে আসার নতুন সম্ভাবনা।

হাদিসের শেষাংশে ‘পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া’ কিয়ামতের মহালক্ষণকে নির্দেশ করে। অর্থাৎ, যখন এই আলামত প্রকাশ পাবে, তখন আর তওবা গ্রহণযোগ্য হবে না। তার আগ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস কিংবা কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্ত আসার পূর্ব পর্যন্ত আল্লাহর দরবারে ফিরে আসার পথ উন্মুক্ত।

এই হাদিস আমাদের নিরাশা ভেঙে দেয়, আত্মসমালোচনার দিকে আহ্বান জানায় এবং শেখায় যে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। শর্ত একটাই, সত্যিকারের অনুশোচনা, গুনাহ পরিত্যাগের দৃঢ় সংকল্প এবং সংশোধিত জীবনযাপনের প্রতিজ্ঞা।

আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ জীবন যাপনের তাওফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X