সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একই বছরে উদযাপিত হবে ৩টি ঈদ ও ২টি হজ!

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
এক বছরেই উদযাপিত হবে ৩টি ঈদ ও ২টি হজ!

মুসলিম বিশ্বের জন্য ২০৩৯ সাল নিয়ে আসছে একটি বিরল আধ্যাত্মিক ঘটনা। সাধারণত একটি ইংরেজি বছরে দুটি ঈদ এবং একটি হজ অনুষ্ঠিত হয়। তবে ২০৩৯ সালে একই ইংরেজি বছরে উদযাপিত হবে ৩টি ঈদ এবং মুসলিম উম্মাহ পাবে ২টি হজের সুযোগ।

সৌদি আরবের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. আবদুল্লাহ আল মিসনাদ বলেন, ইংরেজি বছর ৩৬৫ দিনে হলেও, হিজরি বা চান্দ্রবর্ষ হয় ৩৫৪–৩৫৫ দিনে। প্রতি বছর হিজরি ক্যালেন্ডার ইংরেজি বছরের তুলনায় ১০–১১ দিন এগিয়ে আসে। ৩৩ বছর পর একই ইংরেজি বছরে গুরুত্বপূর্ণ ইসলামি উৎসব একবার নয়, দুইবার পড়তে পারে।

২০৩৯ সালের সম্ভাব্য উৎসব সূচি

চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ:

জানুয়ারি ২০৩৯: বছরের শুরুতে ঈদুল আজহা (১০ জিলহজ, ১৪৬০ হিজরি)। এছাড়াও অনুষ্ঠিত হবে বছরের প্রথম হজ।

অক্টোবর ২০৩৯: বছরের মাঝামাঝি সময়ে উদযাপিত হবে ঈদুল ফিতর (১ শাওয়াল, ১৪৬১ হিজরি)।

ডিসেম্বর ২০৩৯: বছরের শেষের দিকে দ্বিতীয় ঈদুল আজহা (১০ জিলহজ, ১৪৬১ হিজরি) এবং দ্বিতীয় হজ অনুষ্ঠিত হবে।

২০৩৯ সালের এই বিরল চক্রের সবচেয়ে আধ্যাত্মিক দিক হলো- একই বছরে আরাফাহ দিবসও দুইবার পাওয়া যাবে।

১. জানুয়ারির শুরুতে প্রথম আরাফাহ, ২. ডিসেম্বরের শেষে দ্বিতীয় আরাফাহ। অর্থাৎ, হাজিরা একই বছরে দুবার আরাফাতের ময়দানে সমবেত হওয়ার বিরল সুযোগ পাবেন।

যদিও ইসলামি শরিয়তে উৎসবের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, বিজ্ঞানভিত্তিক এই পূর্বাভাস মুসলিম উম্মাহর মধ্যে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে। সব মিলিয়ে, ২০৩৯ সাল হবে নামাজ, রোজা, কোরবানি ও ঈদের এক স্মরণীয় বছর।

সূত্র: গালফ নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X