সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তাওহীদ: ইসলামের ঈমানি মেরুদণ্ড

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
তাওহীদ: ইসলামের ঈমানি মেরুদণ্ড

ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ—আল্লাহ তাআলার একত্বে নিখুঁত ও নিরঙ্কুশ বিশ্বাস। এই বিশ্বাসই একজন মুমিনের ঈমানের মেরুদণ্ড, যার ওপর নির্ভর করে দুনিয়া ও আখিরাতের সফলতা কিংবা ব্যর্থতা। কোরআনুল কারিম যেমন বারবার শিরকের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়, তেমনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাদিসসমূহে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তাওহীদের গুরুত্ব ও শিরকের পরিণতি তুলে ধরেছেন। সাহাবায়ে কিরামের সঙ্গে তাঁর সংলাপেও আমরা সেই মৌলিক আকিদার সুস্পষ্ট প্রতিফলন দেখতে পাই। তেমনই একটি হৃদয়স্পর্শী ও গভীর অর্থবহ আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রা) বর্ণিত এই হাদিসটি-

عَنْ عَبْدِ اللهِ قَالَ النَّبِيُّ كَلِمَةً وَقُلْتُ أُخْرَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ مَاتَ وَهْوَ يَدْعُوْ مِنْ دُوْنِ اللهِ نِدًّا دَخَلَ النَّارَ وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ وَهْوَ لَا يَدْعُوْ لِلهِ نِدًّا دَخَلَ الْجَنَّةَ.

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, আর আমি একটি বললাম। নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তাঁর সমকক্ষ হিসেবে আহবান করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। আর আমি বললাম, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ হিসেবে আহবান না করা অবস্থায় মারা যায়? (তিনি বললেন) সে জান্নাতে যাবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৪৯৭)

হাদিসের ব্যাখ্যা এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত মানদণ্ড হিসেবে তাওহীদ ও শিরককে অত্যন্ত সংক্ষেপে অথচ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ হিসেবে ডাকে, তার কাছে প্রার্থনা করে বা তাকে চূড়ান্ত ভরসা ও উপাস্যের মর্যাদা দেয়, এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে; তার পরিণতি হবে জাহান্নাম। এখানে “আল্লাহর সমকক্ষ হিসেবে আহবান করা” বলতে শুধু মূর্তি পূজা বোঝানো হয়নি; বরং দোয়া, সাহায্য প্রার্থনা, ভয়, আশা, নিরঙ্কুশ আনুগত্য; এসব ক্ষেত্রে আল্লাহর অধিকার অন্য কারও কাছে সোপর্দ করাকেই বোঝানো হয়েছে।

অন্যদিকে আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) যখন প্রশ্ন করেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ না করে মৃত্যুবরণ করে, তার পরিণতি কী? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন: সে জান্নাতে যাবে। এর দ্বারা বোঝানো হয়, তাওহীদ শুধু একটি বিশ্বাসগত ঘোষণা নয়; বরং এটি এমন এক ভিত্তি, যার ওপর আল্লাহ তাআলা বান্দার সব আমল মূল্যায়ন করেন। কোনো বান্দার গুনাহ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে; কিন্তু যদি সে শিরকমুক্ত ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করে, তবে আল্লাহর রহমতের দরজা তার জন্য উন্মুক্ত থাকে।

এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয়—আখিরাতের মুক্তির পথ কোনো জটিল দর্শন নয়। বরং এক আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস, তাঁর ওপর পূর্ণ নির্ভরতা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করাই হলো চিরন্তন মুক্তির চাবিকাঠি। যুগে যুগে সব নবী এই বার্তাই নিয়ে এসেছেন: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X