সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আল্লাহর নেয়ামতের প্রকৃত মূল্যায়ন

সুস্থতা থেকে ইমান—শুকরিয়ার গুরুত্ব ও তাৎপর্য
ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
আল্লাহর নেয়ামতের প্রকৃত মূল্যায়ন ¦ ছবি: প্রতীকী

এ পৃথিবীর সবকিছুই আল্লাহতায়ালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কারণ মানুষকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন— তিনিই সেই মহান সত্তা, যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। (সুরা বাকারা, আয়াত ২৯)

মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো—তারা সব সময় আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত পরিবেষ্টিত করে রেখেছে। অথচ আমরা অনেকেই সেই নেয়ামতগুলোর গভীরতা উপলব্ধি করি না।

যদি একটু থেমে চিন্তা করি, তাহলে বুঝতে পারব—আমরা কত অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি।

আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর মধ্যে অন্যতম ও সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। আজ আমরা সুস্থভাবে চলাফেরা করছি, কাজ করছি, জীবন উপভোগ করছি। অথচ আমাদেরই বয়সি অসংখ্য মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কেউ চিকিৎসার অভাবে, কেউ অর্থের অভাবে মৃত্যুবরণ করছে।

আল্লাহতায়ালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন— যদি তোমরা আমার অনুগ্রহের শোকর আদায় করো, তবে আমি তোমাদের জন্য তা আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি বড়ই কঠিন। (সুরা ইবরাহীম, আয়াত ৭)

শুকরিয়া শুধু মুখে বলার বিষয় নয়; বরং অন্তর, মুখ ও কর্ম—এই তিনটির সমন্বয়েই প্রকৃত শুকরিয়া আদায় হয়।

প্রকৃত শুকরিয়া হলো— মুখে আল্লাহর নেয়ামতের প্রশংসা করা, অন্তরে নেয়ামত স্বীকার করা, নেয়ামতদাতাকে ভালোবাসা, আল্লাহর নির্দেশ মেনে চলা ও আনুগত্য করা।

যাদের পিতা-মাতা জীবিত আছেন, এটি নিঃসন্দেহে এক বিরাট নেয়ামত। তাঁদের সেবা করার মতো সওয়াবের কাজ আর কিছু নেই। একবার ভেবে দেখুন—আজ কত মানুষ সেজদা দিতে অক্ষম, অথচ আমরা নামাজ আদায় করতে পারছি, মসজিদে গিয়ে জামাতে শরিক হতে পারছি। এটিও কি কম নেয়ামত?

আমরা দিনে তিনবেলা খাবার খেতে পারছি, সুন্দরভাবে কথা বলতে পারছি, পৃথিবীর রূপ-রস-গন্ধ উপভোগ করছি। অথচ অসংখ্য মানুষ একমুঠো খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। কেউ অন্ধ, কেউ বোবা, কেউ গুরুতর অসুস্থ।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন— তিনি তোমাদের কান, চোখ ও হৃদয় দিয়েছেন, কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর। (সুরা আল-মুমিনুন, আয়াত ৭৮)

আল্লাহতায়ালা বলেন— তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন, যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ইমান আন? (সুরা নিসা, আয়াত ১৪৭)

আরও বলেন— তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা, আয়াত ১৫২)

মনে রাখতে হবে—বিলাসবহুল জীবনই সুখের নিশ্চয়তা নয়। বরং শান্তিতে জীবনযাপন করাই প্রকৃত সুখ। আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করলে তিনি রিজিক বাড়িয়ে দেন এবং শাস্তি থেকে রক্ষা করেন।

আল্লাহতায়ালা বলেন— যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা কখনো শেষ করতে পারবে না। (সুরা ইবরাহীম, আয়াত ৩৪)

অতএব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই প্রশংসা করা উচিত—যিনি আমাদের সুস্থ জীবন দিয়েছেন, উত্তম রিজিক দান করেছেন এবং কৃতজ্ঞতা জানানোর সুযোগ করে দিয়েছেন। প্রতিনিয়ত তাঁর আদেশ-নিষেধ মেনে চলাই হোক আমাদের প্রকৃত শুকরিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X