সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুলুম ও অত্যাচার থেকে বাঁচার দোয়া

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
জুলুম ও অত্যাচার থেকে বাঁচার দোয়া ¦ ছবি: প্রতীকী

মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসলমানদের জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে গেছেন। অন্যায় জুলুম, অত্যাচার কিংবা ক্ষমতাশালী কারো নির্যাতনের আশঙ্কা দেখা দিলে কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে—সেই দোয়াও তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন।

বিশেষ করে কোনো অত্যাচারী শাসক বা জালিম ব্যক্তির ভয় অনুভব করলে এই দোয়াটি পড়ার নির্দেশনা পাওয়া যায় হাদিসে।

দোয়ার আরবি পাঠ

اللَّهُمَّ ربَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَاراً مِنْ فُلاَنِ بْنِ فُلاَنٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلاَئِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

দোয়ার উচ্চারণ

আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবয়ি, ওয়া রব্বাল আরশিল আজিম। কুন লি জারান মিন ফুলানিবনি ফুলানিন, ওয়া আহজাবিহি মিন খালাইকিকা, আইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াত্বগা। আজ্জা জারুকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।

দোয়ার অর্থ হে আল্লাহ, আপনি সাত আকাশের রব, আপনি মহান আরশের রব। আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুক এবং তার বাহিনী থেকে আপনি আমাকে আশ্রয় দিন, যেন তাদের কেউ আমার ওপর আক্রমণ বা সীমা লঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রয় অত্যন্ত শক্তিশালী, আপনার প্রশংসা অতিমহান। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

হাদিসের সূত্র ও ব্যাখ্যা

আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ অত্যাচারী শাসকের ভয় করলে সে যেন এই দোয়া পড়ে। (আল-আদাবুল মুফরাদ, হাদিস নম্বর : ৫৪৫)

এই হাদিস থেকে বোঝা যায়, ইসলাম শুধু আখিরাতের নয়, বরং দুনিয়াবি নিরাপত্তা ও মানসিক প্রশান্তির জন্যও বাস্তবসম্মত দিকনির্দেশনা দেয়।

অন্যায় জুলুম, নির্যাতন বা ক্ষমতাশালী কারো ভয়ের সময় হতাশ না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই একজন মুমিনের প্রকৃত পথ। মহানবী (সা.) শেখানো এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহর রহমতে অন্তরে সাহস, শান্তি এবং নিরাপত্তা লাভ করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X