সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারাই মুমিন, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
তারাই মুমিন, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল ¦ ছবি: প্রতীকী

ঈমানের প্রকৃত পরিচয় প্রকাশ পায় সহিষ্ণুতা ও নৈতিকতার মাধ্যমে। পবিত্র কোরআন স্পষ্টভাবে উল্লেখ করে, মুমিন তো তারাই, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল এবং তা থেকে বিচ্যুত হয় না… এরা প্রকৃত সত্যনিষ্ঠ। (সুরা হুজুরাত, আয়াত ১৫)।

ইসলামের দর্শন শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে। মহান আল্লাহ বলেন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতি স্থাপন করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে। (সুরা আলে ইমরান, আয়াত ১০২)। তাই সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোরআন অন্যায় ও বিভাজন থেকে বিরত থাকারও শিক্ষা দেয়: তোমরা তাদের মতো হয়ে যেয়ো না, যারা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন পেয়ে বিভাজিত হয়েছে; তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। (সুরা আলে ইমরান, আয়াত ১০৫)।

সহিষ্ণুতার মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটে। কোরআনে বলা হয়েছে, যারা ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দকে দূর করে। (সুরা রা’দ, আয়াত ২১)।

মহান আল্লাহ আরও নির্দেশ দেন, তোমরা ধৈর্য-সহিষ্ণুতা অবলম্বন করো, সহিষ্ণুতার বন্ধনে আবদ্ধ হও এবং আল্লাহকে ভয় করো, যাতে সাফল্য অর্জিত হয়। (সুরা আলে ইমরান, আয়াত ২০০)।

কঠিন মুহূর্তেও বিনয়ী থাকা ঈমানের পরিচয় বহন করে: রহমানের বান্দা হলো যারা বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং অজ্ঞ-মূর্খরা যখন তাদের সম্বোধন করে তখন তারা ‘সালাম’ বলে প্রতিক্রিয়া দেয়। (সুরা ফুরকান, আয়াত ৬৩)।

এছাড়া সহিষ্ণুতা ও নৈতিকতা পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রিয় নবী (সা.) বলেছেন, “আমার উম্মত কখনো বিভ্রান্তির ওপর একমত হতে পারে না। তিনি অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রেখেছেন: কোনো মুসলমানকে গালি দেওয়া ফিসক বা মহাপাপ এবং হত্যা করা কুফরি। (বুখারি)

সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার সঙ্গে ইসলাম উদার ও সহজপন্থী। মহান আল্লাহ বলেন, ভালো ব্যবহার দ্বারা মন্দ ব্যবহারের জবাব দাও, দেখবে তোমার শত্রু বন্ধু হয়ে গেছে। (সুরা হা-মিম সাজদাহ, আয়াত ৩৪-৩৫)

প্রিয় নবী (সা.) নির্দেশ দেন: সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ জানিয়ে আহবান করো, ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিয়ো না। (বুখারি)।

সুতরাং অনাচার, অনৈক্য ও বিশৃঙ্খলা পরিহার করে দেশের সেবা ও মানবিক স্বার্থ সংরক্ষণ করাই ইসলামের চেতনায় নিহিত। নবীজি (সা.) বলেছেন, আমি নির্দেশ দিচ্ছি দলগত জীবন, নেতার আদেশ শ্রবণ ও আনুগত্যের প্রতি। (ভাবানুবাদ: তিরমিজি)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X