সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নামাজের গ্রহণযোগ্যতা: বাহ্যিক ভঙ্গি নয়, সুন্নাহ ও আন্তরিকতার বিষয়

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
নামাজের গ্রহণযোগ্যতা: বাহ্যিক ভঙ্গি নয়, সুন্নাহ ও আন্তরিকতার বিষয় ¦ ছবি: প্রতীকী

ইবাদতের গ্রহণযোগ্যতা কেবল বাহ্যিক আমলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা নির্ভর করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো পদ্ধতি অনুসরণ এবং অন্তরের একনিষ্ঠতার ওপর। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ হলেও অজ্ঞতা, তাড়াহুড়ো কিংবা গাফিলতির কারণে অনেক সময় মানুষ এর মূল রূহ ও শিষ্টাচার থেকে বিচ্যুত হয়ে পড়ে।

অথচ নামাজ আদায় করা ঈমানের এক অপরিহার্য দাবি। বিশেষ করে রুকূ ও সিজদা—এই দুটি রুকন শুধু ফরজ আদায়ের শর্তই নয়; বরং সুন্নাহ অনুসরণের সুস্পষ্ট প্রমাণ।

সাহাবায়ে কেরামের কঠোর সতর্কতা সাহাবায়ে কেরামের যুগে নামাজে এ ধরনের গাফিলতি দেখলে তারা কখনো নীরব থাকতেন না। কারণ নামাজের বিকৃতি ছিল ঈমানের পথচ্যুতিরই একটি লক্ষণ। এ বিষয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস লক্ষ্য করা যায়—

عَنْ زَيْدَ بْنَ وَهْبٍ قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلاً لاَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ قَالَ مَا صَلَّيْتَ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم عَلَيْهَا.

যায়দ ইবনে ওয়াহব (রহ.) বলেন, হুযাইফা (রা.) এক ব্যক্তিকে দেখলেন যে সে রুকূ ও সিজদা যথাযথভাবে আদায় করছে না। তখন তিনি বললেন, তোমার সালাত হয়নি। যদি তুমি এ অবস্থায় মারা যাও, তবে আল্লাহ যে ফিতরাতের ওপর মুহাম্মাদ (সা.)-কে সৃষ্টি করেছেন, তার বাইরে অবস্থায় তোমার মৃত্যু হবে। (সহিহ বুখারি, হাদিস: ৭৯১)

হাদিস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ১. নামাজের প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করা ফরজ রুকূ ও সিজদা তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণভাবে আদায় করলে শরিয়তের দৃষ্টিতে নামাজ সহিহ হয় না। বাহ্যিকভাবে নামাজ আদায় করা হলেও বাস্তবে তা নামাজ হিসেবে গণ্য নাও হতে পারে।

২. সুন্নাহই ইবাদতের একমাত্র মানদণ্ড ইবাদতে নিজের অভ্যাস বা খেয়ালখুশির কোনো স্থান নেই। রাসুলুল্লাহ (সা.) যেভাবে নামাজ আদায় করেছেন, সেই পদ্ধতিই একমাত্র গ্রহণযোগ্য আদর্শ।

৩. নামাজে অবহেলা ঈমানের জন্য ভয়াবহ হুমকি হুযাইফা (রা.)-এর কঠোর সতর্কবাণী প্রমাণ করে, নামাজে গাফিলতি মানুষকে ধীরে ধীরে নববী আদর্শ থেকে দূরে সরিয়ে দেয়।

৪. ভুল দেখলে সংশোধন করা মুমিনের দায়িত্ব সাহাবায়ে কেরাম অন্যের নামাজে ত্রুটি দেখলে নীরব থাকতেন না; বরং কল্যাণকামী উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতেন—এটাই মুমিনের দায়িত্ব।

৫. মৃত্যুর সময় ঈমানের অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে ইবাদত করতে অভ্যস্ত হয়ে পড়ে, তার পরিণতি ঈমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে—এই হাদিস সেই বাস্তবতাই স্মরণ করিয়ে দেয়।

নামাজ এমন এক ইবাদত, যার মাধ্যমে একজন মুমিনের আনুগত্য, বিনয় ও রাসুলের অনুসরণ প্রকাশ পায়। কিন্তু যখন নামাজ কেবল তাড়াহুড়ো করা কিছু ভঙ্গিতে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন তা আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য থাকে না।

নামাজের সৌন্দর্য ও কবুলিয়াত নির্ভর করে এর প্রতিটি রুকন—বিশেষ করে রুকূ ও সিজদা—সঠিকভাবে আদায় করার ওপর। এসব ক্ষেত্রে অবহেলা শুধু আমলের ঘাটতি নয়; বরং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার একটি স্পষ্ট আলামত।

নামাজ কেবল অভ্যাসগত একটি আমল নয়; বরং এটি ঈমানের পরিচয়। তাই নামাজকে তাড়াহুড়ো ও গাফিলতির হাত থেকে রক্ষা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেখানো পদ্ধতিতে খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X