সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কোরআনের বাণী

একমাত্র আল্লাহর জন্য উপাসনা

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম
একমাত্র আল্লাহরই জন্য উপাসনা ¦ ছবি: প্রতীকী

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা : আল-আন‘আম | আয়াত : ১৬৪

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

আয়াত-

قُلۡ اَغَیۡرَ اللّٰهِ اَبۡغِیۡ رَبًّا وَّ هُوَ رَبُّ كُلِّ شَیۡءٍ ؕ وَ لَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ اِلَّا عَلَیۡهَا ۚ وَ لَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۚ ثُمَّ اِلٰی رَبِّكُمۡ مَّرۡجِعُكُمۡ فَیُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ فِیۡهِ تَخۡتَلِفُوۡنَ

সরল বাংলা অনুবাদ: বলুন, আমি কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব হিসেবে খুঁজব? অথচ তিনিই সব কিছুর প্রতিপালক। প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের দায় নিজেই বহন করবে। কেউ অন্যের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন হবে তোমাদের রব-এর কাছেই। তখন যে সব বিষয়ে তোমরা মতভেদ করতে, তিনি তা তোমাদের সামনে স্পষ্ট করে দেবেন।

সংক্ষিপ্ত ব্যাখ্যা: সুরা আল-আন‘আমের এই আয়াতে আল্লাহ তাআলা তাওহীদের মূল ভিত্তি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এখানে ‘রব’ বলতে কেবল সৃষ্টিকর্তা নয়, বরং একমাত্র উপাস্য ও সর্বময় কর্তৃত্বশীল সত্তাকেই বোঝানো হয়েছে—যা মুশরিকরা অস্বীকার করত।

মুশরিকরা আল্লাহর রুবূবিয়্যাত (প্রতিপালকত্ব) স্বীকার করলেও তাঁর উলূহিয়্যাত (একমাত্র উপাস্য হওয়ার অধিকার) মানতে অস্বীকৃতি জানাত। অর্থাৎ, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও উপাসনায় অন্যদের শরিক করত। এই আয়াত সেই ভ্রান্ত আকিদার সুস্পষ্ট প্রতিবাদ।

এ আয়াতে আরও বলা হয়েছে, মহান আল্লাহ পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক মানুষ তার নিজ কর্ম অনুযায়ী প্রতিদান বা শাস্তি পাবে। কেউ কারও পাপের দায় বহন করবে না—এটি ইসলামের ন্যায়বিচারের এক অনন্য ঘোষণা।

শেষাংশে রাসূলুল্লাহ (সা.)-কে জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি মানুষ তাওহীদের এই আহ্বান গ্রহণ না করে, তবে তারা তাদের পথেই চলুক। শেষ পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর দরবারেই সব মতভেদ ও বিতর্কের চূড়ান্ত ফয়সালা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X