সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গুনাহ থেকে বাঁচার উপায়

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম
গুনাহ থেকে বাঁচার উপায়

আবু জর গিফারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে উপদেশ দিয়ে বলেছেন, তোমরা যেখানে থাকো আল্লাহকে ভয় কোরো, পাপ কাজ হওয়ার পর পুণ্য কোরো। কেননা পুণ্য পাপ মিটিয়ে দেয় এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ কোরো। — সুনানে তিরমিজি

আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত এই হাদিসটি নবীজি (সা.)-এর জামিউল কালিম-এর অন্তর্ভুক্ত—অর্থাৎ সংক্ষিপ্ত বাক্যে ব্যাপক ও গভীর অর্থবাহী বাণী। হাদিসটি ছোট হলেও একজন মুমিনের ব্যক্তিগত, সামাজিক ও আত্মিক জীবনে এর প্রভাব সুদূরপ্রসারী।

হাদিসটির মূল শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ করা হলো—

হাদিসের প্রথম নির্দেশনা হলো— যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো। এখানে ‘যেখানেই’ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। একাকী বা জনসম্মুখে, মসজিদে বা বাজারে, ইবাদতে কিংবা পার্থিব কাজে—সব অবস্থায় এই বিশ্বাস দৃঢ় রাখতে হবে যে আল্লাহ আমাদের প্রকাশ্য ও গোপন সবকিছু দেখছেন ও জানছেন।

আল্লাহ তাআলা কোরআনে বলেন, চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে, সে সম্পর্কে তিনি অবহিত। (সুরা মুমিন, আয়াত: ১৯)

শুধু বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের গুনাহ নয়; অহংকার, হিংসা, কু-ধারণার মতো অন্তরের পাপ সম্পর্কেও আল্লাহ সম্পূর্ণ অবগত। তাই মুমিনের উচিত সর্বদা নিজেকে সংযত রাখা—এটাই তাকওয়া।

উবাই ইবনে কা‘আব (রা.) তাকওয়ার ব্যাখ্যায় একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেন, কাঁটায় ভরা সংকীর্ণ পথে মানুষ যেমন সাবধানে কাপড় ও শরীর বাঁচিয়ে চলে, তাকওয়াও তেমনি সচেতনভাবে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। শয়তানের ধোঁকা, প্রবৃত্তির টান ও মন্দ পরিবেশের মাঝেও নিজেকে নিরাপদ রাখা—এটাই প্রকৃত তাকওয়া।

হাদিসের দ্বিতীয় উপদেশ হলো—গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক আমল করা। মানুষ মাত্রই ভুল করে, তবে মুমিনের বৈশিষ্ট্য হলো—ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা।

পবিত্র কোরআনে বলা হয়েছে, কেউ অণু পরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং কেউ অণু পরিমাণ অসৎ কাজ করলে তাও দেখবে। (সুরা জিলজাল, আয়াত: ৭–৮)

কিয়ামতের দিন মানুষের আমলনামায় ছোট-বড় সব কাজই লিপিবদ্ধ থাকবে। সেদিন কেউ অবিচারের শিকার হবে না। তাই গুনাহ হয়ে গেলে দেরি না করে তাওবা করা এবং উপযুক্ত নেক আমলের মাধ্যমে তা মিটিয়ে নেওয়া জরুরি।

আলেমরা বলেন, সব নেক আমল দিয়ে সব পাপ মিটে যায় না। যেমন—নামাজ ত্যাগ করে শুধু সদকা করলে নামাজ ত্যাগের গুনাহ মাফ হবে না। কারো হক নষ্ট করে শুধু নফল রোজা রাখলেও সেই হক আদায় না করা পর্যন্ত গুনাহ দূর হবে না।

শরিয়ত নির্দিষ্ট কিছু গুনাহের জন্য নির্দিষ্ট কাফফারা নির্ধারণ করেছে—যেমন কসম ভঙ্গের কাফফারা। আবার কিছু গুনাহের নির্দিষ্ট প্রতিবিধান নেই—এ ক্ষেত্রে তাওবা, সদকা ও নেক আমলই উত্তম পথ। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।

হাদিসের তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ হলো—মানুষের সঙ্গে উত্তম আচরণ করা। উত্তম আখলাক মূলত হৃদয়ের পরিশুদ্ধতার প্রতিফলন। দয়া, নম্রতা, বিনয়, অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা—সবই উত্তম চরিত্রের অংশ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হাসিমুখে মানুষের সঙ্গে সাক্ষাৎ করাও একটি সদকা।

উত্তম আখলাকের প্রকৃত পরীক্ষা হয় কঠিন পরিস্থিতিতে। স্বাভাবিক সময়ে সবাই ভালো ব্যবহার করে; কিন্তু রাগ, অপমান ও অন্যায়ের মুখে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে—তার চরিত্রই প্রকৃত উত্তম।

কিয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারাই, যারা উত্তম আখলাকের অধিকারী। (মিশকাত)

নবীজি (সা.)-এর জীবনই উত্তম চরিত্রের সর্বোত্তম উদাহরণ। আয়েশা (রা.) বলেন, তিনি কখনো ব্যক্তিগত কারণে প্রতিশোধ নেননি। তায়েফবাসীর নির্যাতনের পরও তিনি তাদের ধ্বংসের দোয়া করেননি; বরং ভবিষ্যৎ প্রজন্মের ঈমানের আশা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X