সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুমা ও জুমাবারের গুরুত্ব

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
জুমা ও জুমাবারের গুরুত্ব  ¦ ফাইল ফটো

ইসলামের দৃষ্টিতে জুমার দিন ও জুমাবারের রাত ও দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমাকে “সাপ্তাহিক ঈদ” বলা হয়। জুমার সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার সমতুল্য। এই দিনে ইসলামী ইতিহাসে বহু মহৎ ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।

আল্লাহ তা’আলা কোরআনে জুমা সূরা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। এই সূরায় আল্লাহ বলেন, হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে এগিয়ে যাও এবং বেচা-কেনা ছেড়ে দাও। এটি তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে চাও। (সূরা জুমা, আয়াত ৯)

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস ১০৯৮)

অন্য একটি হাদিসে বলা হয়েছে, জুমার দিন সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে সর্বোত্তম। এই দিনে হজরত আদম (আ.) সৃষ্টি হয়, জান্নাতে প্রবেশ করেন, জান্নাত থেকে বের হন এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ, হাদিস ৮৫৪)

আরও একটি হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন মুসলিম দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। (বুখারি, হাদিস ৬৪০০)

রাসুল (সা.) আমাদের নির্দেশ দেন, জুমার দিনে আমার ওপর বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের পাঠকৃত দরুদ আমার কাছে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস ১০৪৭)

তিরমিজি শরিফে বলা হয়েছে, যারা দরুদ পাঠ করে, আল্লাহ তাদের উপর ১০টি রহমত নাযিল করেন। তাই জুমার দিনে অন্যান্য আমলের পাশাপাশি দরুদ পাঠকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

জুমার দিন মুসলিমদের জন্য এক মহিমান্বিত সময়। সঠিকভাবে নামাজ, দোয়া ও দরুদ পাঠের মাধ্যমে প্রতিটি মুসলিম এই দিনটির পূর্ণ সওয়াব অর্জন করতে পারে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বোঝা এবং তা অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X