মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুমার দিনের ফজিলত ও আমল

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম
জুমার দিনের ফজিলত ও আমল

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, তার মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। সেদিন হজরত আদম (আ.)-এর সৃষ্টি হয়েছিল, জান্নাতে প্রবেশ করেছিলেন এবং জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। — (মুসলিম ৮৫৪, নাসায়ি ১৩৭৩, তিরমিজি ৩৮৮)

ইসলামী দৃষ্টিতে জুমা শুধু সাপ্তাহিক ইবাদত নয়, বরং নবী-রাসুলদের গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ দিন।

মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রসুলুল্লাহ (সা.) কয়েকদিন কুবায়—আমর ইবনে আউফ গোত্রের এলাকায় অবস্থান করেন। মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন বৃহস্পতিবারে; এটিই ইসলামের প্রথম মসজিদ, যা তাকওয়া ও খোদাভীতির ওপর প্রতিষ্ঠিত।

পরদিন শুক্রবার সকালে তিনি মদিনার উদ্দেশে রওনা হন। সালিম ইবনে আউফ গোত্রের উপত্যকায় পৌঁছালে জুমার সময় হয়ে যায়। সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন, যা ইতিহাসে ইসলামের প্রথম জুমা হিসেবে উল্লেখিত। — (আল বিনায়াহ ৩/৫৩)

ইসলামে জুমার দিনের জন্য বিশেষ কিছু আমল নির্দেশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও প্রস্তুতি, গোসল করা (সুন্নত), হাতের নখ কাটা, পরিষ্কার ও পবিত্র পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, দাঁত মেসওয়াক করা, মসজিদে যাওয়ার আদব, যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়া, মসজিদে প্রবেশ করে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা।

হাদিসে উল্লেখ আছে— যিনি জুমার দিন গোসল করে সবচেয়ে আগে মসজিদে যান, তিনি যেন একটি উট কোরবানি করার সওয়াব পান। দ্বিতীয় ব্যক্তি গরু, তৃতীয় শিংওয়ালা ছাগল, চতুর্থ মুরগি এবং পঞ্চম ব্যক্তি ডিম দানের সওয়াবের সমপরিমাণ প্রতিদান পান।

জুমার দিন ফজরের নামাজে রসুলুল্লাহ (সা.) সুরা আলিফ-লাম-মিম সাজদা এবং সুরা দাহর পড়তেন। — (বুখারি ৮৯১)

এটি সুন্নত হিসেবে ধারাবাহিকভাবে প্রচলিত।

হাদিসে এসেছে— যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য এমন নূর আলোকিত করা হবে, যা পরবর্তী জুমা পর্যন্ত বিস্তৃত থাকবে। — (সুনানে কুবরা ৩/৩৫৩)

অন্য বর্ণনায় এসেছে— এই নূর তেলাওয়াতকারী থেকে বাইতুল্লাহ পর্যন্ত বিস্তৃত হবে। — (বাইহাকি ৩/১১৩)

এসব বর্ণনা সুরা কাহাফের বিশেষ মর্যাদা তুলে ধরে।

হাদিস শরিফে জাবির (রা.) থেকে বর্ণিত— জুমার দিনে এমন এক মুহূর্ত আছে, যখন বান্দা যা প্রার্থনা করবে আল্লাহ তা কবুল করবেন। — (আবু দাউদ ১/১৫০)

মুসলিম শরিফে এসেছে, এই সময়টি ইমাম মিম্বারে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। — (মুসলিম ১৯৭৫)

আসরের শেষ সময়েও এ মুহূর্তটি পাওয়ার জন্য চেষ্টা করতে বলা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত অনুধাবন ও যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X