রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নউল। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রেন চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২৬ জুলাই) সকালের মধ্যে টাইফুন নউল হংকং ও গুয়াংডং প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় শক্তিশালীভাবে আঘাত হানতে পারে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় দেশটির আবহাওয়া বিভাগ চার স্তরের সতর্কতার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ জারি রেখেছে।

টাইফুনের আগাম প্রভাবে গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে দ্রুত নিকটস্থ বন্দরে ফিরে আসার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

টাইফুন নউলের কারণে ট্রেন চলাচলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিডিউল। গুয়াংডং প্রদেশের সার্বিক ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে এবং বেশ কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের কারণে বিশ্বে এমন চরম আবহাওয়ার ঘন ঘন পুনরাবৃত্তি ঘটছে। তবে চীন এই পরিস্থিতি মোকাবিলায় ২০৬০ সালের মধ্যে নিজেদের কার্বন-নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

X