সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৪৫ এএম
কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পালটা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভোরে হঠাৎ হামলার ঘটনায় দক্ষিণ সৌদি আরবজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সময় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য যাত্রা করা কয়েকটি ফ্লাইটকে নিরাপত্তার কারণে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়।

হামলার পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা পাঠানো হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা, দেশটির তেলবাহী ট্যাংকারে সাম্প্রতিক কয়েকটি হামলার উৎস ছিল ইয়েমেনের কামারান দ্বীপ। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছর জানিয়েছিলেন, হুথিরা শুধু হুদায়দাহ এলাকা নয়, নিজেদের নিয়ন্ত্রণাধীন যেকোনো অঞ্চল থেকেই হামলা চালানোর সক্ষমতা রাখে।

এদিকে, সৌদি আরব তাদের তেলবাহী জাহাজে সাম্প্রতিক হামলাগুলোর প্রকৃত উৎস শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X