রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

স্পেনে দাবানল: জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
স্পেনে দাবানল: জরুরি অবস্থা ঘোষণা

স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সান মার্তিন ও ভিয়া দেল প্রাদো এলাকা থেকে শুরু হওয়া একাধিক আগুন একত্রিত হয়ে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। এতে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে।

আগুনের তীব্রতা ও পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে শুক্রবার (২৪ জুলাই) স্পেন সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুধু দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। দাবানলের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও আশপাশের এলাকা থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের অনেকেই স্কুল ও জিমনেশিয়ামের মেঝেতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাহায্য চেয়েছেন। এর জবাবে গ্রিস দুটি অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর সম্মতি দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, জরুরি অবস্থার ফলে অতিরিক্ত অর্থ বরাদ্দসহ সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা ইউনিটের সহায়তায় উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে।

এদিকে পর্যটকদের আগমন কমে যাওয়ায় স্পেনে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত রেস্তোরাঁ ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো—এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X