রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:৩৫ পিএম
ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলায় সরাসরি অংশ নেওয়া কিংবা কোনো ধরনের সহযোগিতা করা পক্ষগুলোকেও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তেহরান।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগাচি বলেন, ইরানের ভূখণ্ড, জাতীয় অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে তেহরান।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো পক্ষ সরাসরি অংশ নিলে বা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করলে তাদেরও সমানভাবে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরান যদি কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এর জবাবে ইরানের একটি সেতু অথবা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X