রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

তেহরানে ট্রাম্প পরিবারের ছবি দিয়ে ‘রক্তের বদলে রক্ত’ বিলবোর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ এএম
তেহরানে ট্রাম্প পরিবারের ছবি দিয়ে ‘রক্তের বদলে রক্ত’ বিলবোর্ড

ইরানের রাজধানী তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত একটি নতুন বিলবোর্ড ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিলবোর্ডটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতির নিচে মার্কিন পতাকায় মোড়ানো একাধিক কফিনের ছবি দেখানো হয়েছে। এর পাশে লেখা রয়েছে—‘রক্তের বদলে রক্ত’।

বিলবোর্ডের পটভূমিতে হোয়াইট হাউসের আদলে একটি ভবনের ছবি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবারের সদস্যদের হত্যার ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই এমন বার্তা প্রচার করা হয়েছে।

এর আগে তেহরানের এঙ্গেলাব স্কয়ারে স্থাপিত আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়। ওই বিলবোর্ডে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা ছিল—‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

নতুন বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তান ইভানকা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, টিফানি ট্রাম্প ও ব্যারন ট্রাম্পের ছবিও রয়েছে।

তেহরানের প্যালেস্টাইন স্কয়ারের একটি বিলবোর্ডে দেখা যাচ্ছে কফিনের ওপর ট্রাম্প পরিবারের বিভিন্ন সদস্যের ছবি। ছবি: শাটারস্টক

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই বিলবোর্ডটি লাগানো হয়েছে। ওই হামলায় খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং এক শিশু নাতনিও নিহত হয়েছিলেন।

তেহরানের প্যালেস্টাইন স্কয়ার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী রাজনৈতিক বার্তা প্রচারের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। রাতের বেলায় সেখানে সরকারপন্থী সমর্থকদের সমাবেশ এবং ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা প্রদর্শনের ঘটনাও নিয়মিত দেখা যায়।

তেহরানের ভালিআসর স্কয়ারের বৃহৎ দেয়ালচিত্রগুলোর নকশা ও বাস্তবায়নের সঙ্গে ‘আওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন’-এর সম্পৃক্ততার কথা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটিকে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ বলে মনে করা হয়। এসব দেয়ালচিত্রে প্রায়ই ইরানের পররাষ্ট্রনীতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী রাজনৈতিক বার্তা তুলে ধরা হয়।

সাম্প্রতিক সময়ে তেহরানের বিভিন্ন স্থানে এমন হুমকিমূলক বার্তার ব্যবহার আরও বেড়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের হত্যাচেষ্টা হলে যুক্তরাষ্ট্র কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে ইরানের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম বারবার খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরেছে। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মোজতবা খামেনিও এক বক্তব্যে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ‘শান্তিতে জীবন শেষ করতে পারবে না’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X