রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক সামরিক অভিযান’ পরিচালনায় ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময় নেওয়া নীতিই বহাল রাখল বর্তমান ব্রিটিশ সরকার।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করার পর পরিস্থিতি পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ওই বৈঠকেই মার্কিন সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৬ সালের মার্চে ইরানে সামরিক হামলা পরিচালনার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথমে মার্কিন অনুরোধে সম্মতি দেননি। তিনি জানিয়েছিলেন, যেকোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ নিশ্চিত করা জরুরি।

তবে পরে ইরান ব্রিটেনের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে হামলা চালানোর পর স্টারমার তার অবস্থান পরিবর্তন করেন। এরপর যুক্তরাষ্ট্রকে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রাখে, তাহলে ওয়াশিংটন আরও কঠোর সামরিক প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের জবাব হবে ‘দশ গুণ বেশি কঠোর’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X