রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাহরাইনে অ্যামাজনের ডেটা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:২০ এএম
বাহরাইনে অ্যামাজনের ডেটা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘নাসর-২’ অভিযানের ২৪তম হামলার অংশ হিসেবে এবং দারখোভেইনে নির্মাণাধীন একটি বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বাহিনীর হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, বাহরাইনে অবস্থিত অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ওই স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের অবকাঠামোতে হামলা হলে মার্কিন এবং এই অঞ্চলের সব অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে।

এছাড়া, ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, দেশটিতে বৃহৎ আকারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পথ সুগম করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার সাইট, একটি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে।

এছাড়া, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গারেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এতে কয়েকটি ড্রোন ধ্বংস অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আইআরজিসি আরও বলেছে, মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য ইরানের জনগণের কাছে দোয়া কামনা করেছে দেশটির এই সামরিক বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X