সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করেছেন পাঞ্জাবের কৃষকেরা। ভারত-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরোধিতায় ঘোষিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে মঙ্গলবার হাজারো কৃষক দিল্লির উদ্দেশে রওনা হন। তবে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় তাদের আটকে দেয় হরিয়ানা পুলিশ।

কৃষকদের অভিযোগ, দিল্লিমুখী যাত্রা ঠেকাতে সীমান্তে ব্যারিকেড বসানো হয়েছে। তাদের দাবি, পাঞ্জাব থেকে আসা কৃষকদের আটকে দেওয়া হলেও হরিয়ানার আমবালা, কুরুক্ষেত্রসহ আশপাশের জেলা থেকে আসা কৃষকদের চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।

এ ঘটনায় ২০২৪ সালের ‘দিল্লি চলো-২’ কৃষক আন্দোলনের স্মৃতি নতুন করে সামনে এসেছে। ওই সময়ও কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছিল।

দিল্লিতে প্রবেশ করতে না পেরে শম্ভু সীমান্তেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষকেরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে রাজধানীতে সমবেত হওয়ার গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এ ঘটনায় হরিয়ানা ও পাঞ্জাব-উভয় রাজ্য সরকারের সমালোচনা করেছেন তারা।

বিকেইউ (শহীদ ভগত সিং) নেতা তেজবীর সিংয়ের অভিযোগ, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডে ঢুকে ব্যারিকেড বসিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পাঞ্জাব সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা করে ককরোচ জনতা পার্টি। কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে দিল্লির কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, সিজেপির আন্দোলনের পাশাপাশি পাঞ্জাবের কৃষকদের নতুন কর্মসূচি কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। রাজধানী দিল্লিতে পৃথক দুটি ইস্যুতে একই সময়ে আন্দোলন জোরদার হওয়ায় নরেন্দ্র মোদি সরকারের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X