রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিকের কাছে এবং বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে একটি আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, এফপিএস-১১৭ রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে ওই অঞ্চলের রাডার কভারেজ দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

ইরানের বাহিনী আরো জানিয়েছে, তাদের সর্বশেষ সামরিক অভিযানে বাহরাইনের মুহাররাক এলাকায় একটি মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করা হয়েছে।

আইআরআইবি সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনের আল-রিফায় একটি মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি বলেছে, পরবর্তী অভিযানের পথ সুগম করার উদ্দেশ্যেই এই হামলাগুলো চালানো হয়েছিল।

ট্যাংকারে বিস্ফোরণ সম্পর্কে আইআরজিসি জানিয়েছে, একটি বিস্ফোরণের পর হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকারী দুটি তেল ট্যাংকারে ‘ভয়াবহ আগুন’ লেগেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, উদ্ধারকারী দলগুলো জাহাজগুলোর নাবিকদের সরিয়ে নিচ্ছে।

সংস্থাটি আবারও জাহাজ কোম্পানিগুলোকে তাদের নাবিকদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে, ‘মার্কিন সেনাবাহিনীর দেওয়া মিথ্যা তথ্যে’ বিশ্বাস না করতে এবং বিপজ্জনক হিসেবে বর্ণিত পথগুলো এড়িয়ে চলতে সতর্ক করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা স্পষ্ট যে, এই অঞ্চলে আমেরিকার অপকর্ম যতদিন চলবে, হরমুজ প্রণালী ততদিন বন্ধ থাকবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস বা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।

এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আমেরিকান সৈন্যদের মৃত্যুর জন্য তাদের ‘বহুগুণ’ মূল্য দিতে হবে।

এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে আরও ব্যাহত করার হুমকি দিচ্ছে।

সূত্র: আল জাজিরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X