সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে ওয়াশিংটন এমন জবাব পাবে, যা যুক্তরাষ্ট্র কখনো ভুলতে পারবে না।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘চুক্তির ক্ষেত্রে মহাশয়তান আমেরিকা বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।’

এ সময় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত আরও উসকে দিতে চাইছে। তবে ইরান এমন জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা যুক্তরাষ্ট্র কখনো ভুলতে পারবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি যুক্তরাষ্ট্রের প্রকৃত অবস্থান স্পষ্ট করেছে। তার দাবি, এসব ঘটনায় ওয়াশিংটনের প্রতারণাপূর্ণ চরিত্র, অবিশ্বস্ততা ও কু-অভিপ্রায় প্রকাশ পেয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মোজতবা খামেনি। একই সঙ্গে চলমান সংঘাতের পরিস্থিতিতে দেশের জনগণকে সতর্ক ও সক্রিয় থাকারও অনুরোধ করেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X