রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ধ্বংস

২০ গ্রামে সুপেয় পানির সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৫৫ এএম
মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ধ্বংস

ইরানের উপকূলীয় জেলা জাস্কের বুঞ্জি গ্রামে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি শোধনাগারের প্রধান পাম্পিং স্টেশন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বসবাস করা ২০টি গ্রামে সুপেয় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুলহামিদ হামজেহপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনাটিকে ‘অপরাধের ধারাবাহিকতা ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে এই বর্বরোচিত হামলায় বুঞ্জি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলীয় ওই অঞ্চলের হাজার হাজার মানুষের জন্য শোধনাগারটি ছিল সুপেয় পানির অন্যতম প্রধান উৎস। আকস্মিকভাবে প্ল্যান্টটি অচল হয়ে পড়ায় প্রত্যন্ত ২০টি গ্রামে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

সূত্র: মিডল ইস্ট আই

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X