রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:০০ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস

দক্ষিণ লেবাননে নতুন করে আরও তিনটি বিদ্যালয় লুটপাটের পর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী রিমা কারামি। এ ঘটনায় লেবাননে ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২০টিতে দাঁড়িয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মাসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এক প্রতিবেদনে জানিয়েছিল যে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে লেবাননে ১৭টি বিদ্যালয় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে তিনটি বিদ্যালয় ধ্বংসের ঘটনা ইউনেস্কোর সেই পূর্ববর্তী পরিসংখ্যানকে আরও বাড়িয়ে দিল।

ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের কারণে লেবাননে প্রায় ৫ লাখ শিশু বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। এসব শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে, যা দেশটির শিক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চলমান সংঘাত ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের কারণে লেবাননের শিক্ষা খাত গভীর সংকটের মুখে পড়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে শিশুদের শিক্ষাজীবন আরও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X